

“কী হবে এসব করে? আমার মন পাবে? ভালোবাসা পাবে? তু...তুমি ভেবেছো, তোমার সন্তান আমি আমার পেটে ধারণ করবো? নষ্ট করে দিবো আমি, নোয়া।” “হা হা হা হা........” নোয়া হাসতে শুরু করে পাগলের মতো। “মন? ভালোবাসা? সেসব তো নায়কদের জন্য। ভিলেনদের এসবের প্রয়োজন হয় না। তাদের শুধু একটা দেহ লাগে। যেমন আমার লাগবে, তোমারটা।” “কতবার নষ্ট করবে তুমি? যতোবার নষ্ট করবে, ততোবার আরেকজনের আগমন ঘটবে। তুমি ক্লান্ত হয়ে পড়বে, তাও আমি থামবো না। এই খেলা চলতেই থাকবে, যতোদিন তুমি বা আমি মরছি না।” দুই বছর আগে যাকে নিজের হাতে কবর দিয়ে এসেছিল নোয়া, সেই আজ বধূবেশে তার সামনে দাঁড়িয়ে আছে। সত্যিই কি দুটি মানুষ একই চেহারার হতে পারে? সে কি আদৌ নোয়ার অতীত, নাকি নতুন কেউ?
"আমি কি লিখবো ভাই, মনের ভাব প্রকাশ করার মতো অবস্থায় আমি নাই। মহিলা তো আমাকে অনুভূতিহীন করে ফেলছে। প্রথম দিকে নোয়ার কর্মকান্ডে একটু রাগ লাগলেও রুপার করা কাজগুলোতে আমি স্তম্ভিত। একজন মানুষকে কতোভাবে ভাঙ্গা যায়। নোয়ার জন্য আমার আফসোস হচ্ছে। এতো এতো ভালোবাসার পরেও রুপার মনে মায়ার সৃৃষ্টি হলো না। শেষমেষ নিজেই হারিয়ে গেলো অজানায়। এক হিসেবে ভালোই হয়েছে, নোয়া থাকলে রুপা কখনোই তার ভালোবাসার মুল্য দিতো না। বুঝতে চাইতো না নোয়ার ভালোবাসার গভীরতা। যখন নোয়া হারিয়ে গেলো, তখন রুপা ঠিকই উপলব্ধি করতে পারছে। এটাই হয়তো রুপার শাস্তি। হয়তো নোয়ার ভালোবাসা পাওয়ার উপযুক্তই না রুপা।"
খুবই সুন্দর হয়েছে আপি বলার বাইরে। নোয়ার জন্য কষ্ট লাগতেছে অনেক। রোজা বা রুপা চরিত্রটা এদমন ভালো লাগে নাই। নোয়াকে একটু হলেও বোঝার চেষ্টা করত এবং নায়িকা হিসেবে আমার তেমন মনে ধরে নাই। নোয়ার চরিত্র অসাধারণ। এক কথায় পারফেক্ট
Read all reviews on the Boitoi app
আজকের পর্বটা পরে অনেক খারাপ লেগেছে নোয়ার জন্য। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বুঝতে পারলাম জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করতে নাই । এতো ঠকতে হবে কাছের মানুষ গুলো থেকেও যা কেউ কোখনো কল্পনাতেও আনতে পারবেনা। আচ্ছা নোয়ার কেমন লাগছিলো ভাবতেই অনেক খারাপ লাগছে 😔 আপু নোয়া বেবিকে আর কষ্ট দিওনা প্লিজ 🥺🙁
আমি কি লিখবো ভাই, মনের ভাব প্রকাশ করার মতো অবস্থায় আমি নাই। মহিলা তো আমাকে অনুভূতিহীন করে ফেলছে। প্রথম দিকে নোয়ার কর্মকান্ডে একটু রাগ লাগলেও রুপার করা কাজগুলোতে আমি স্তম্ভিত। একজন মানুষকে কতোভাবে ভাঙ্গা যায়। নোয়ার জন্য আমার আফসোস হচ্ছে। এতো এতো ভালোবাসার পরেও রুপার মনে মায়ার সৃৃষ্টি হলো না। শেষমেষ নিজেই হারিয়ে গেলো অজানায়। এক হিসেবে ভালোই হয়েছে, নোয়া থাকলে রুপা কখনোই তার ভালোবাসার মুল্য দিতো না। বুঝতে চাইতো না নোয়ার ভালোবাসার গভীরতা। যখন নোয়া হারিয়ে গেলো, তখন রুপা ঠিকই উপলব্ধি করতে পারছে। এটাই হয়তো রুপার শাস্তি। হয়তো নোয়ার ভালোবাসা পাওয়ার উপযুক্তই না রুপা।
এই গল্পটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে, জীবনে নিজের থেকে বেশি ভালো সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে বাসতে নেই । তাহলে পরিণতি তোমার নোয়ার মতো হবে । জীবনের শেষ মুহূর্তে অব্দি একফুটা ভালোবাসা পাওয়া আসায় তুমি শেষ হয়ে যাবে নোয়ার মতো । তারপর তোমাকে তাকে মুক্তি দিতে হবে নিজের বিনিময়ে। অথচ তোমরা না থাকাতে কারো কিছু হবে না বরং সবাই ভালো থাকবে। হয়তো তুমি ঘরে পড়ে থাকা কোনো এক এমন বস্তুর মতো হবে যাকে জীবনের কোনো এক বিশেষ মুহূর্তে একটু খানি মনে পড়বে । এছাড়া আর কিছু হবে না।
আপি অনেক সুন্দর হয়েছে।। এটার কি আর কোন পার্ট আসবে
Ending ta unexpected chilo💔 Speechless..... Btw. অনেক সুন্দর লিখেছেন নাবিলা আপু। Besttt💗