

শাড়ি ভেদ করে একটি শীতল হাত মেহেরের কোমড় পেঁচিয়ে শক্ত করে নিজের দিকে টেনে নেয়। মেহের চকিত নজরে তাকায় আহনাফের দিকে। বৃষ্টির ছিটায় আহনাফের চোখের পাতা ভেজা দেখাচ্ছে। কপালে,, থুতনিতে বৃষ্টির ফোঁটা জমে আছে। কোমড় থেকে আহনাফের হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। মেহেরের অস্বস্তি হয়। অস্বস্তি কমাতে রাস্তার অন্যপাশে তাকিয়ে থাকে কিন্তু আহনাফ হাত বাড়িয়ে মেহেরের মুখটা নিজের দিকে ঘুরিয়ে আনে৷ মেহের আবারও মুখ ফিরিয়ে নিতে চায় কিন্তু পারে না। আহনাফ শক্ত করে মেহেরের থুতনিতে চেপে ধরে। মেহের আহনাফের চোখের দিকে তাকিয়ে রইলো,, এই দুটো চোখ বড্ড চেনা। যে চোখে তাকিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছিল ঠিক সেই চোখদুটো আজ তার দিকে তাকিয়ে আছে। একটাসময় খুব করে চাইত এই দুটো চোখের মালিক দিন-রাত্রি তার দিকে চাতক পাখির ন্যায় ক্লান্তিহীন চোখে তাকিয়ে থাকুক৷ যেই চোখে তাকালে ভালোবাসার তৃষ্ণা মিটে যাবে। হাজার বছর বেঁচে থাকার ইচ্ছে জাগবে। এমনটাই আশা করেছিল। কিন্তু,, সেই আশা জেগে ওঠার আগে ধ্বংস হয়ে গেছে। নিজ হাত সেই ধ্বংসলীলা চালিয়েছে সে। নতুন করে সাহস জুটেনি ওই চোখে তাকিয়ে নিজেকে সর্বহারা করার।
খুবই সুন্দর
Read all reviews on the Boitoi app
ভীষণ সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প❤️❤️❤️❤️