
আমার প্রথম কৃতজ্ঞতা ডিবিসির সিইও মনজুরুল ইসলামের প্রতি। দীর্ঘদিন বিজ্ঞাপনের মুখ না দেখা নারীদের সমস্যার কথা বলা এই অনুষ্ঠান তিনি বা ডিবিসি কর্তৃপক্ষ চাইলেই বাদ দিতে পারতেন, কিন্তু তা করেননি। বরং সামাজিক সচেতনতার অংশ হিসেবেই অনুষ্ঠানটি চালু রেখেছেন। আমি ডিবিসির সকল সহকর্মী এবং অনুষ্ঠানের প্রযোজকের প্রতি কৃতজ্ঞ, যারা শুরু থেকে বিভিন্ন সময়ে যুক্ত হয়েছেন এবং চলে গেছেন। বিশেষভাবে কৃতজ্ঞ রয়্যাল পাবলিকেশনের স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলাম রয়্যালের প্রতি, যিনি এই বইয়ের পেছনে অবিশ্বাস্যভাবে লেগে ছিলেন, এবং এবিএম মেহেদী নামে যে ছেলেটি পুরো ট্রান্সক্রিপশন করেছেন, তার প্রতি আমার কৃতজ্ঞতা সত্যিই সীমাহীন।