

ম্যারেজ সমাচার মূলত ধূসর রংধনুর সকল সিজনের জুটিগুলোসহ আমার সৃষ্টি সকল জুটিগুলোকে নিয়ে একটি বিশাল বড় কম্বো প্যাকেজ। সকলকে পাবেন এক ফ্রেমবন্দী। বিশেষ করে জুটিগুলো: ডাঃ নিস্তব্ধ-তাসফি আদ্রিত-মাহরিসা নীলাদ্র-কাশফি প্রফেসর জাওয়াদ আর তার অতিথি পাখি (অদিতি)। আর বাকিরাও আছে: “মাহীন-বাসন্তী সুজন-আশা তৃপ্তি-নিখিল আরাধ্য-মান্সা নীবিড়-নাওমী সাদাফ-নিস্তব্ধতা সাফওয়ান-তিয়াশা।” আমার সৃষ্টি বাড়তি দুটো জুটিও এড করা হয়েছে। আর তারা হলো আপনাদের পছন্দের: সুপারস্টার রুদ্র প্রতাব চৌধুরী - শ্রেয়সী মির্জা এবং মেহতাব আবরার শুভ্র - নিতু। আর হ্যাঁ, আমাদের ভবঘুরে, বেখেয়ালি, চতুর মস্তিষ্কের যুবক হেমন্তও আছে। তবে বুঝতেই পারছেন পুরো ইবুকটাতে আপনাদের জন্য কি কি ধামাকা চমক অপেক্ষা করছে। সকলকে পাবেন এক ফ্রেমে। হাসি, কান্না, মিষ্টি অনুভূতি, আদর আদর ফিলিংস, রোমান্স সব মিলে মিশে একাকার এতে। সকলের বিবাহের একটি চরম উত্তেজনাকর পর্যায় নিয়ে সৃষ্ট ম্যারেজ সমাচার। কি করে সকলের বিস্ময়কর ভঙ্গিতে বিয়ের মতো আদুরে ব্যাপারটা ঘটলো, সেটাই জানতে হলে পড়ুন ই-বুক, “ম্যারেজ সমাচার”।

"শুভ্র আার নিতু কে নিয়ে কী কোনো গল্প লেখা আছে? আপু তাদেরকে আমার খুব ভালো লেগেছে 😊😊 যদি না থাকে তাদের নিয়ে লিখবেন আাপু এটা আমার অনুরোধ। ম্যারেজ সমাচার ই বুকটি কিনে কোনো ভুল করেনি আপু সত্যি অনেক ভালো লেগেছে ❤️❤️ সবাইকে যে এইভাবে একসাথে পেয়ে যাব ভাবতে পারিনি। দারুণ ছিল 👍👏👏❤️❤️❤️"
গল্পটা অনেক সুন্দর সব চরিত্র গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
Read all reviews on the Boitoi app
শুভ্র আার নিতু কে নিয়ে কী কোনো গল্প লেখা আছে? আপু তাদেরকে আমার খুব ভালো লেগেছে 😊😊 যদি না থাকে তাদের নিয়ে লিখবেন আাপু এটা আমার অনুরোধ। ম্যারেজ সমাচার ই বুকটি কিনে কোনো ভুল করেনি আপু সত্যি অনেক ভালো লেগেছে ❤️❤️ সবাইকে যে এইভাবে একসাথে পেয়ে যাব ভাবতে পারিনি। দারুণ ছিল 👍👏👏❤️❤️❤️
গল্পটা এক কথায় দারুন হয়েছে।ধূসর রংধনুতে যাদের ভালোভাবে পায় নি তাদেরও পেয়েছি। নিস্তব্ধ তাসফিকে উফস,এখানে নিস্তব্ধের তাসফির জীবনে এন্ট্রিটা দারুন ছিলো।কি সুন্দর হাবিবের হাত থেকে তাসফিকে বাচালো। মাহির বেবির কথা আর কি বলবো,বন্ধুর সিনিয়র বোনকে ভালোবেসে ফেলেছে বেচারা। প্রথম দিন বাসন্তীকে দেখে কেদে ফেলবে তাই বলে 🤣,এইটুকু পড়ে অনেক হেসেছি মাহি আপি।তারপর বাসন্তীর বিয়ে হলে বেচারা খাওয়া রেখে কত কাদলো।অবশেষে বাসন্তীর ডিভোর্স হলো দেন মাহির ওকে পেলো।ওদেরকে দারুন লেগেছে আমার মাহি আপি। সূজন মাঝির তো কোনো কথাই নেই,আশার জীবনে তার ডিরেক্ট এন্ট্রি উপসসস।আশাকে সূজন কোন পারফিউমের নাম লিখে দিয়েছিলো, জানায়েন তো আপি।আমিও কিনবো🥹। আর তৃপ্তির বিয়েটাও সেরা ছিলো ভাই,ভাবতে পারি নাই ওর বিয়ে দেখব।বিনদেশী পোলার সাথে প্রেম টা সেই লেভেলের হয়েছে রে।নিস্তব্ধের দুক্কু একবারে ভুলিয়ে দিয়েছে নিখিল। মান্সা আর আরাধ্যর বিয়েতে আমার মন ভরে নি,কারন মান্সা অন্যায় করতে চেয়েছিলো তাসফির সাথে কিন্তু ভুলবশত আরাধ্যের সাথে বিয়ে হয়ে যায়🥹,কিন্তু বেচারা আরাধ্য তো মন থেকে ভালোবেসে ছিলো মান্সাকে। তাদের ছানাপোনাদের বিয়েগুলোও দারুন ছিলো।সর্বোপরি আপনি দারুন লিখেছেন,আরো এগিয়ে যান সামনে।
"ম্যারেজ সমাচার" সব ধরনের বিয়ের যেন একটা ভাইব পেলাম। তোমার দেওয়া সারপ্রাইজে সত্যিই সারপ্রাইজড হলাম খুব মাহী পাখি। তারওপর সব জুটিকে একসঙ্গে আলাদা আলাদা ভাবে পাবো ভাবতেই পারিনি। সবগুলো গল্পই দারুণ হয়েছে আপুউউ। আমার কাছে বিশেষ করে নীলাদ্র'র বিয়েটা, আর প্রফেসর জাওয়াদের তার অতিথি পাখির জন্য বিশাল সারপ্রাইজটা চমৎকার ছিল। ধূসর রংধনু তে তৃপ্তি যে বিদেশ ভ্রমণ দেখিয়েছিলে তার পরের কাহিনী। নিখিলের সঙ্গে কিভাবে প্রেম হলো ওদের গল্পটা সত্যিই দারুণ ছিল। বিশেষ করে নিখিলের ওই কথাটা, "“ তৃপ্তা? বিয়ে করবেন আমায়? চলুন বিয়ে করে ফেলি।” নিখিলের তৃপ্তা ডাকটা সত্যি বুকে লাগে।ইশশ কি নিঃসংকোচ আবেদন।অতীতের দুঃখের গল্প শোনালে এভাবেই বুঝি কাউকে প্রপোজাল দিতে হয়। আমার মনে হলো তৃপ্তির ভীনদেশী তাঁরা নিখিল সঙ্গে ভীনদেশী ম্যারেজ😁😁। তৃপ্তির চিৎকার করে বলা কথা গুলো সত্যিই অসাধারণ। “ দেখ রংধনু’রা দেখ।আমি সুখী, আজ আমি ভীষণ সুখী, পৃথিবীর আজ সকল সুখগুলো আমার নিকট এসে ধরা দিয়েছে। তোমরা হিংসা করো না একদম হিংসা করো না। খবরদার একটুকু নজর দিও না আমার সুখে। এই সুখ ধরেই আমি বাকী পথটুকু হাঁটতে চাই।” আর সাফওয়ান আর তিয়াশা কথা কি বলবো।তিয়াশার এতটা পরিবর্তন সত্যিই অভাবনীয়। কামাল করে দিয়েছে যাস্ট। আর আমাদের ভিতু মাহরিসা তে ভীষণ দুষ্টু। আর আদ্রিত সেয়ানার উপরে সেয়ানা। ভালো চেয়েও নাওমীর এক্টিং টা দারুণ ছিল। আর নীবিড় ব্যাটা তো আস্ত গাধা। শ্রেয়সীর কথা কি বলবো। বেচারা সুপারস্টার ভার্জিন রুদ্র'কে তার সামনে বসে তাকেই বলে কিনা সাকিব খানের মত চরিত্রহীন। কত্তবড় সাহস। আমি তো শুধু মাস্কের নিচে রুদ্র'র রিয়্যাকশনটা অনুভব করার চেষ্টা করছিলাম। অবশ্য জানার পর শ্রেয়সীর রিয়্যাকশন টা সেই ছিল। আর শুভ্র সে তো আরেক ধূসন্ধর।বেটা মনে মনে কলা খাও সামনে বলো আমি খাই ভাত। তবে হ্যাঁ নিতুর প্রতি শুভ্র যত্ন সত্যিই অসাধারণ। প্রতিটা মেয়েই নিজ হাসবেন্ড থেকে এমন যত্ন আশা করে। সুজন-আর আশা পালানোর সিনটা ভালো ছিল। বিশেষ করে সুজনের বোরকা পড়া।😁😁 সাদাফ আর নিস্তব্ধতার খুনশুটি ও ভালোই ছিল। বিশেষ করে সাদাফ কে গেটের বাহিরে দাঁড় করিয়ে রাখা🤣 আর মাহীন বাসন্তীর দাঁতের ডাক্তার সত্যিই খুব সুন্দর ছিল। আসলেই আজও বাসন্তীর মত অহরহ মেয়ে সমাজে অবহেলিত শুধুমাত্র সমাজে মানুষের নিম্ন মানষিকতার জন্য। সকল বাসন্তীর জন যদি এমন করে একজন মাহীন হাজির হতো মন্দ হতো না। নিস্তব্ধ তাসফির কথা আর কিছু কমু না। মানে কি বলবো মাহী পাখি ফাটিয়ে দিয়েছো। আর তোমার ডিসকাউন্ট অফার লুফে নিয়েছি অবশ্যই😘😘😘😘। সব মিলিয়ে দারুণ ছিল, বাসর সমাচার টা লিখে ফেল অপেক্ষায়।😁😁🫣 তোমায় অনেক অনেক ভালোবাসা। রেটিং🤔🤔 হুম ৯/১০ এক কম দিলাম কারণ আরো বড় করে চাই। এইটুকুতে পেট মন ভরলো না🙃