

গল্প-ঘটনা সহজেই মানুষের অন্তরের গভীরে রেখাপাত করে। আর যদি সেই গল্পগুলো আদর্শিক মানব এবং বিশ্ববরেণ্য ব্যক্তিদের হয়, তাহলে তা অন্তরের গভীরে প্রোথিত হয়ে জীবনকে আমলের সবুজ বৃক্ষদ্বারা সজ্জিত করতে উৎসাহ জোগায়। বক্ষমান গল্প ও ঘটনাগুলো এমন বরেণ্য ব্যক্তিদের জীবনকে সাজানোর গল্প, যা শত গল্প থেকে বাছাই করে অনুবাদ করা হয়েছে। বর্তমান জনন্দিত আলেম ও পীর শায়খ যুলফিকার আহমদ নকশাবন্দির ঘটনা সংকলন "আহলে দিলকে তড়পা দেনে ওয়ালে ওয়াকেআত-১" ও "আমলসে যিন্দেগী বনতীহে" নামক কিতাব থেকে। অনুবাদের ক্ষেত্রে কিতাবের হুবহু অনুবাদের পরিবর্তে কিছুটা পরিবর্তন ও পরিবর্ধন করে গল্পের আকারে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।