

পুলক আমার ভাবনায় আসতে ভুল করে না। কারণে অকারণে ওকে মনে পড়ে। সৈকতের সঙ্গে কথা হলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে পুলকের কথা। আমি নিজেকে সামলে নেই। আমার দিনগুলো ভালো কাটবার পরিবর্তে বিষন্ন কাটে। বাসায় ফিরতে ইচ্ছে করে। মামা, মামী কপট রাগ দেখিয়ে বলে, "এই তো সেদিন এলি, এখনই চলে যাবি!" আর কিছুদিন পর তো তোর আম্মু, সৈকত আসবেই। মন ভালো করার জন্য মুভি দেখার চেষ্টা করি, কাজিনদের নিয়ে ঘুরতে যাই কিন্তু কিছুতেই পারি না। আমার দমবন্ধ লাগে। কী এক বিশ্রী ঝামেলায় পড়ে গেলাম আমি! পুলকের প্রেমে পড়লাম আমি! ইশ, এটা কেন হলো! কত ছেলে ছিলো স্কুলে, তাদের প্রতি তো আমার এমন অনুভূতি হয়নি কখনো! এসব ভেবে মন খারাপ করি। জানি না পুলকের মনে আমাকে নিয়ে কীরকম ভাবনা আছে। পুলক এখন কী করছে, এখনো কলোনিতে আছে নাকি কোথাও চলে গেছে! ও তো মনে হয় অন্য কলেজে পড়বে। যদি হঠাৎ করে ওরা এখান থেকে চলে যায়, তখন তো আর দেখাও হবে না।
"গল্পটা পড়ে আমার ছোট বেলার করা একটা ছেলেমানুষীর কথা মনে পড়ে গেল। তখন আমি ক্লাস ৯-১০ এ পড়ি সে ও সেম ক্লাসে পড়তো। প্রতিদিন আমি তার অপেক্ষায় বসে থাকতাম বেলকুনির পর্দার আড়ালে।সে এক কাঁধে ব্যাগ নিয়ে স্কুল থেকে ফিরতো ক্লান্ত হয়ে,আমি পর্দার আড়াল থেকে আর চোখে তাকে দেখতাম। কখনো মাথা উঁচিয়ে তাকে দেখার সাহস হয়ে উঠেনি। কখনো তাকে নয়ন ভরে দেখা হয়নি 💔। গল্পটা দারুন ছিল ❤️"
কি যে মিষ্টি একটি গল্প! অসাধারণ!
Read all reviews on the Boitoi app
কি সুন্দর মিষ্টি প্রেমের গল্প
গল্পটা পড়ে আমার ছোট বেলার করা একটা ছেলেমানুষীর কথা মনে পড়ে গেল। তখন আমি ক্লাস ৯-১০ এ পড়ি সে ও সেম ক্লাসে পড়তো। প্রতিদিন আমি তার অপেক্ষায় বসে থাকতাম বেলকুনির পর্দার আড়ালে।সে এক কাঁধে ব্যাগ নিয়ে স্কুল থেকে ফিরতো ক্লান্ত হয়ে,আমি পর্দার আড়াল থেকে আর চোখে তাকে দেখতাম। কখনো মাথা উঁচিয়ে তাকে দেখার সাহস হয়ে উঠেনি। কখনো তাকে নয়ন ভরে দেখা হয়নি 💔। গল্পটা দারুন ছিল ❤️
অসাধারণ! পড়তে গিয়ে স্কুল জীবনে ফিরে যাচ্ছিলাম বারবার ❤️
ইসস এতটুকু কেন? মন ভরলো না তো! ওদের আরও পড়তে ইচ্ছা করছে যে। পারলে ওদের নিয়ে কখনও আরেকটু লেইখো আপু। একটানে পড়ে ফেলার মতো গল্প এটা। ঝরঝরে লেখা বলে বিরক্তিও আসে নি। স্কুল লাইফের গল্প বহুদিন পড়া হয়নি এজন্য এই গল্পটা আরও বেশি টেনেছে। পুলকের মতো এমন পাগলা প্রেমিক কই পাওয়া যায়? মনে মনে ভালোবাসে অথচ উপর উপর জেসিকে বিরক্ত করে অতিষ্ঠ করে ফেলেছিল। যদি জেসির মন না বদলাতো! অবশ্য মন না বদলে তো উপায়ও ছিল না! পুলকের জেসির হাত ধরে পাশে বসিয়ে একশ কাটামুকুট গাছ কিনে দিতে চাওয়ার দৃশ্যটা সবচেয়ে জোশ ছিল। এভাবেও প্রপোজ করা যায়🙈
সুগার ক্যান্ডির মতো মিষ্টি একটা অনুভব গল্প জুড়ে। ভালো লেগেছে। খুব পরিচ্ছন্ন ভালোবাসার গল্প।।
সাবিকুন নাহার নিপা, উনার লেখা প্রায় সব গল্পই আমার পড়া হয়েছে।রোজই নিয়ম করে উনার আইডি ঘুরে আসি নতুন লেখার সন্ধানে। বইটা দেখেই কিনে ফেলেছি। কিন্ত এখন হতাশ লাগছে, জেসি আর পুলকের নিজস্ব কথোপকথন যেমন দৃষ্টি কেড়েছে তেমনি ওদের শেষ পরিণতি না জানতে পারার আফসোস হচ্ছে। ওদের নিয়ে আরো অনেক লেখা থাকলেও পড়ে বিরক্ত হতাম না। উনার কোনো বই বা গল্পতে কখনোই মন্তব্য করিনি। আমি নিরব পাঠিকা,নিরবে পড়তে ভালোবাসি। তবে এই আক্ষেপ রাখার জায়গা না পেয়ে আজ উনার বইয়ের মন্তব্যতেই লিখলাম।
কৈশোরের সেই মিষ্টি দিনগুলি! পুলক, জেসি——একরাশ মুগ্ধতা!
অনেক ভালো লাগলো!
নিপা আপুর লিখা বরাবরের মতই অসাধারণ। পড়লে আরাম পাই😍😍