

গল্প-ঘটনা সহজেই মানুষের অন্তরে রেখাপাত করে। যদি সেই গল্পগুলো আদর্শিক মানব এবং বিশ্ববরেণ্য ব্যক্তিদের জীবন নিয়ে হয়, তবে তা অন্তরের গভীরে প্রোথিত হয়ে জীবনকে সজ্জিত করতে উৎসাহ জোগায়। বক্ষমাণ গ্রন্থটির গল্প ও ঘটনাগুলো এমন বরেণ্য ব্যক্তিদের জীবনকে সাজায়, যেগুলো শত গল্প থেকে বাছাই করে অনুবাদ করা হয়েছে। বর্তমান সময়ের জনন্দিত আলেম ও পীর শায়খ যুলফিকার আহমদ নকশবন্দির ঘটনা সংকলন "আহলে দিলকে তড়পা দেনে ওয়ালে ওয়াকেআত-১" ও "আমলসে যিন্দেগী বনতীহে" নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অনুবাদের ক্ষেত্রে কিতাবের হুবহু অনুবাদের পরিবর্তে কিছুটা পরিবর্তন ও পরিবর্ধন করে গল্প আকারে সাজানোর চেষ্টা করা হয়েছে, যাতে পাঠক মূল ঘটনার প্রভাব অনুভব করতে পারেন, ইনশাআল্লাহ।