

গল্প-ঘটনা সহজেই মানুষের অন্তরের গভীরে রেখাপাত করে। আর সেই গল্পগুলো যদি আদর্শিক মানব এবং নির্ভরযোগ্য ও বিশ্ববরেণ্য ব্যক্তিদের হয়, তাহলে তা অন্তরের গভীরে গিয়ে প্রোথিত হয়ে সেখানে সজীব অঙ্কুর জন্মায়, সবুজ ডালপালা ছড়ায় এবং জীবনকে আমলের সবুজ বৃক্ষ দ্বারা সজ্জিত করতে উৎসাহ জোগায়। বক্ষ্যমাণ বইয়ের গল্প ও ঘটনাগুলো এমনই বরেণ্য ব্যক্তিদের জীবনকে সাজানোর গল্প। এগুলো শত গল্প থেকে বাছাই করে অনুবাদ করা হয়েছে—বর্তমান জননন্দিত আলেম ও পীর শায়খ যুলফিকার আহমদ নকশাবন্দির ঘটনা সংকলন "আহলে দিলকে তড়পা দেনে ওয়ালে ওয়াকেআত-১-২" নামক কিতাব থেকে। তবে অনুবাদের ক্ষেত্রে কিতাবের হুবহু অনুবাদের পরিবর্তে কিছুটা পরিবর্তন ও পরিবর্ধন করে গল্পের আকারে পেশ করার চেষ্টা করা হয়েছে।