

বাগদাদের ঘটনা প্রায় এক হাজার বছর আগের হলেও এটি একটি চমৎকার গল্প। ছেলেটির বয়স মাত্র পনেরো বা ষোলো, এবং সে তোমাদের অনেকের সমবয়সী হবে। তার আচরণ অত্যন্ত ভদ্র ও বুদ্ধিদীপ্ত, এবং একজন ভালো ছেলে হিসেবে সবার কাছে পরিচিত ছিল। মাত্র দশ বছর বয়সে ছেলেটি পুরো আল কুরআন মুখস্ত করে ফেলেছে, অর্থাৎ সে আল কুরআনের একজন হাফেজ। এর পাশাপাশি, সে ইতোমধ্যেই একজন উঠতি চিকিৎসক হিসেবেও পরিচিতি অর্জন করতে শুরু করেছে, এবং কঠিন রোগীদের চিকিৎসা করতো।