

একাকিত্ব বা নিসঙ্গতা আজ সারা বিশ্বের বয়স্কদের মধ্যে একটি মহামারী হিসেবে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশ এবং ধর্মনিষ্ঠ সমাজও এ থেকে বাঁচতে পারেনি। বিশ্বের আনাচে-কানাচে বৃদ্ধ-বৃদ্ধা ও বয়স্কদের দিকে নজর দিলেই তাদের চেহারায় একাকিত্ব বা নিঃসঙ্গতাজনিত মানসিক রোগের চিহ্ন দেখা যায়। মানসিক রোগের কারণে চিন্তা-চেতনা, বোধ ও বিশ্বাসে যে বিপর্যয় ও বিশৃঙ্খলা নেমে আসে, তা মানুষের সকল কর্মকাণ্ড ও আচরণকে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করে। একাকিত্ব এর অন্যতম একটি কারণ, এ কারণেই সম্ভবত ইংল্যান্ডে প্রতিবছর ৪৫০০ জন আত্মহত্যা করে, যাদের বেশিরভাগেরই বয়স ৪৫ বছরের নিচে।