

ভিন্নধর্মী বেশ কিছু গল্পের মিশ্রণ। রম্য, বিনোদন, সামাজিক, ধর্মীয়, শিক্ষামূলক—সবরকম গল্পই রয়েছে এখানে। একটি মাত্র ইবুকে হরেক রকম স্বাদ।
"মা শা আল্লাহ্। প্রত্যেকটি গল্প সুন্দর, শিক্ষণীয়। কোনোটিই কোনো অংশে কম নয়। বলতে বাধ্য আপনার অনুগল্পগুলো উপন্যাসের চেয়ে আকর্ষণীয়।আল্লাহ আপনার লেখায় আরো বারাকাহ , সৌন্দর্য ও সামর্থ দান করুক আমীন যাতে আপনি আরো শিক্ষণীয় গল্প আমাদের উপহার দিতে পারেন।"
খুবই শিক্ষণীয়
Read all reviews on the Boitoi app
পড়ে ভালোলাগলো। প্রতিটি গল্পই সুন্দর ছিল।
মা শা আল্লাহ্। প্রত্যেকটি গল্প সুন্দর, শিক্ষণীয়। কোনোটিই কোনো অংশে কম নয়। বলতে বাধ্য আপনার অনুগল্পগুলো উপন্যাসের চেয়ে আকর্ষণীয়।আল্লাহ আপনার লেখায় আরো বারাকাহ , সৌন্দর্য ও সামর্থ দান করুক আমীন যাতে আপনি আরো শিক্ষণীয় গল্প আমাদের উপহার দিতে পারেন।
শনিবার নভেম্বর ২৯; ২০২৫ একদিনেই পুরো বইটা পড়ে ফেললাম। ভিন্ন ভিন্ন ফ্লেভারের গল্প। কোনোটা মজার, কোনটা দুঃখের, কোনটা সুখের। প্রত্যেকটা গল্পই শিক্ষণীয়। তবে বিশেষভাবে উল্লেখ করবো "একটু আলোর জন্য", "নেপথ্যচারী", "দহন" এর কথা। "অচেনা ইশারা" … ভরসন্ধ্যায় গল্পটা পড়া শুরু করে গা ছমছমানো অনুভূতি নিয়ে শেষ করেছিলাম। "হাডুডু" —বেশ মিষ্টি গল্পটা! বারাকাল্লাহু ফিকি, ম্যাম। 🎀🫶🏻
প্রিয় স্বামী যখন প্রথম পড়ি তখন একটা ঝাটকা খেয়ে ছিলাম। যদিও এটা গল্প, কিন্তু এইসব তো আমাদের চারপাশে অহরহই ঘটছে। শেষের লাইনটা আমাকে একদম থামিয়ে দিয়েছিল... আপনি তবে হালাল স্পর্শের সুগন্ধে আপ্লুত হননি কোন কালেও? আফসোস! ভীষণ ভালো লেগেছে হাডুডু, এক টুকরো জান্নাত, বাবার বিয়ে, শা নজর, বিবাহ বিভ্রাট। গিরগিটি আর একটু আলোর জন্য যেন নিয়ে গিয়েছে জুলাইয়ের দিন গুলোতে। এইসব গিরগিটির দিন কি শেষ হবে না? মজা পেয়েছি আহম্মগ আর মোটিভেশনপড়ে। ভীষণ কষ্ট পেয়েছি অজ্ঞতার বিষ আর সৎমা পড়ে। চক্র-ভালোবাসা দিবসের এই ধোঁকা কি মেয়েরা বুঝবে না কখনো? ভয় পেয়েছি অচেনা ইশারা পড়ে, আগেও এখনোও। সহজ সুখ আর দহন- রোজা আর সেজুতির মতো সবাই কি ফিরতে পারে? পারে না, যদি পারতো তবে আমাদের সংসার গুলো উজার হয়ে যেত না। এই গল্প যদি কাউকে ফিরতে সাহায্য করে তবে এই গল্প সার্থক। মনে আছে নেপথ্য চারী যখন ফেসবুকে চলছে তখন শওকতকে আমরা ধুয়ে দিচ্ছিলাম, তখন শেষ পর্বে এসে শওকত আমাদের বোল্ড করে দিয়েছিল। শেষটা এমন হবে এটা চিন্তাও করিনি। ভীষণ ভালো লেগেছিল। আমি হাসি আপার গুণ মুগ্ধ একজন পাঠিকা। যা ই লিখেন ভীষণ ভালো লাগে। আল্লাহ আপাকে নেক হায়াত দিন। গোনাহ থেকে পবিত্র রাখুন।
এই বইয়ের প্রতিটি গল্প সুন্দর। কিন্তু আমার মনে আটকে আছে নেপথ্যচারী আর দহন গল্প দুটো। সব গল্পেই কিছু শিক্ষা আছে। লেখিকা আপুর কাছে ভবিষ্যতে এমন গল্প আরো আশা করি।
আলহামদুলিল্লাহ সম্মানিতা হাসিপুর গল্পকুঞ্জ পড়লাম। গল্প পড়তে আমার ভালোই লাগে। ছোট ছোট গল্পে বড় বড় শিক্ষা পাওয়া যায়। মোটিভেশন নামের গল্প পড়ে হাসতে হাসতেই শেষ। এত্ত মজার ছিল গল্পটা। আহম্মগটাও সেইম। সবচেয়ে সুন্দর বোধহয় নেপথ্যচারী গল্পটা। এত্তগুলো সুন্দর৷ খুবই ভালো লেগেছে এটা। দহন গল্পটা পড়তে গিয়ে আতঙ্কে ছিলাম। হায় হায় ইমরানের সাথে কী হচ্ছে এসব। তবে এটা শিক্ষণীয় গল্প। ঈর্ষা গল্পটা পড়ে নিজের লেখা ডাইনিং টেবিল গল্পের কথা মনে পড়লো। কিছুটা খারাপও লেগেছে মা-বাবা আলাদা হয়ে যাওয়া ছেলেমেয়েদের কথা ভেবে। কাল রাতে অচেনা ইশারা গল্পটা পরে তো ভয় ভয় পাচ্ছিলাম। এছাড়া বাবার বিয়ে গল্পটাও হৃদয় ছুঁয়েছে। বিশেষ করে অজ্ঞতার বিষ গল্প থেকে নতুন কিছু জানলাম। আপন দুই বোন একইসাথে বিয়ে নাজায়েজ। আবার বউয়ের ফুফু বা খালাও বিয়ে নাজায়েজ। এগুলো জানা ছিল না। এছাড়াও সবগুলো গল্পই বেশ সুন্দর ছিলো। আপুর লেখা সবসময়ই ভালো লাগে আমার আলহামদুলিল্লাহ। এটা ফ্রি পেয়ে টুক করে পড়ে নিলাম। আপনারাও পড়তে পারেন আশা করি ভালো লাগবে। অনেক কিছু জানতেও পারবেন। আপুর লেখায় আল্লাহ আরও অনেক বারাকাহ দিন। আর আমাদেরও পড়ার তাওফিক দিন। আমিন।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ প্রথমেই 'প্রিয় স্বামী' গল্পটা পড়ে মনের মধ্যে কোথায় যেন জোরেসোরে ধাক্কা লাগলো, বুকে চিনচিনে ব্যথা হলো। কিছু লাইন বারবার করে কতবার যে পড়েছি! 'পরিকল্পনা' পড়ে নিজের ইতিবাচক চিন্তাধারার বিস্তার করা উচিত বলে মনে হলো। 'গিরগিটি' পড়ে ফিরে গেলাম জুলাইয়ে, রূঢ় সত্য উপলব্ধি করে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার রইলো না। 'দাম্পত্য কলহ' পড়ে মনে পড়লো কবিতার দুটো লাইন, "নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস..." 'এক টুকরো জান্নাত' গল্পটা এত স্নিগ্ধ, মা শা আল্লাহ! 'অজ্ঞতার বিষ' পড়ে টনক নড়েছে, নিজের অজ্ঞতা দূর করার অপরিহার্যতা চোখে পড়লো যেন। 'বাবার বিয়ে' গল্পের সবচেয়ে শিক্ষণীয় বিষয় মনে হয়েছে 'ঠান্ডা মাথায় ভুল ধরিয়ে দেয়া'। 'একটু আলোর জন্য' গল্পটা সবচেয়ে সেরা মনে হয়েছে সবগুলো গল্পের মধ্যে। গল্প হলেও যে সত্যি! 'বাচ্চাওয়ালীর সংসার' গল্পে নির্মম বাস্তবতা ফুটে উঠেছে স্পষ্টভাবে। কিন্তু দুঃখের বিষয়, রায়হানের মতো সবাই হয় না আর না রিমার মতো কেউ ভুল শুধরে নেয়। লেখালেখি, চিরকুট, চিঠি এসবের প্রতি আমার আলাদা আবেগ আছে। সেই আবেগ যেন উথলে উঠলো 'কেমন করে তিনি লেখক হলেন' গল্পটা পড়ে। 'শা নজর' গল্পটা দৃষ্টি হেফাজতের গুরুত্বকেই তুলে ধরেছে। 'প্রতিক্রিয়া' পড়ে প্রতিবছরের থার্টি ফার্স্ট নাইটের কথা মনে পড়ে গেলো। এতটা অসহ্য সময়! হায়, সবাই যদি বুঝতো! রাতেরবেলা 'অচেনা ইশারা' পড়ে তো ভয়ে শেষ আমি! এতবড় শিক্ষা যে দিয়ে যাবে, বুঝতেও পারি নি! 'ঈর্ষা' পড়ে প্রিয়ন্তির জন্য ভীষণ মায়া হচ্ছে। 'সৎমা' গল্পটা পড়ে অভিভূত হলাম! প্রথমত গ্রামীণ পরিবেশের বর্ণণা মন ভরিয়ে দিলো। আর বুঝলাম, আমরা কুধারণায় বেশি পারদর্শী আসলে। 'অবহেলিত ইলমে দ্বীন'— হয় বোঝানোর মানুষের অভাব, নয়তো মানুষের বুঝের অভাব! 'উপলব্ধি' গল্পটা কী সুন্দর, মা শা আল্লাহ! এমন উপলব্ধি যদি সবার হতো! এই শীতের সময়ে 'হিম ও মাতৃত্ব' পড়ে চোখ ঝাপসা হয়ে এসেছে। 'সহজ সুখ' গল্পটা আমার চোখে দেখা নিকটাত্নীয়ের পরিবারের সাথে প্রায় হুবহু মিলে গেছে! দুয়া করবেন, যেন তাঁদের পরিবারেও সহজ সুখ এসে ধরা দেয়। 'নেপথ্যচারী' পড়ে তো কলিজা কাঁপতে শুরু করেছে আমার! কী ছিল এটা! ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম যেন! তবে এমন শ্বাশুড়ি-ননদের অস্তিত্ব আদৌ আছে কি? যাই হোক, সবশেষে আবারো বলি, সবচেয়ে সুন্দর গল্পটা ছিল 'একটু আলোর জন্য'। ما شاء الله ، لا قوة الا بالله بارك الله فيك
আপনার লেখা সব ধরনের গল্প পড়তে আমার খুব ভালো লাগে। কখনো গল্পের মাঝে নতুন কিছু জানতে পারি, কখনো আবেগ তাড়িত হয়ে যাই, কখনো মন খুলে হাসি পায়, একের ভেতর সব অনুভূতির মিশেল এই বইটার মাঝে পাওয়া যায়। আপু কে অনেক ধন্যবাদ এমন একটা বই আমাদেরকে উপহার দেয়ার জন্য।
এককথায় অনবদ্য। আপনার সব লেখাতে কোন না কোন চিন্তার খোরাক রয়েছে। আল্লাহ আপনার লেখনীতে বারাকাহ দান করুন।