

“আপনি কোথায়? আপনাকে কেন ছুঁতে পারছি না? একটুখানি ধরা দিন, একটু ছুঁতে চাই।” কেউ সাড়া দিলো না। মুচকি হাসলো রোঞ্জেলা। এই প্রণয় প্রলাপে কেন তার হাসি পাচ্ছে? প্রণয়ের অনলে পুড়ে দগ্ধ হচ্ছে সে। ওদিকে ঋদ্বান আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদটা জ্বলজ্বল করছে। ওষ্ঠো বাঁকিয়ে হাসলো ঋদ্বান। আকাশ পানে দৃষ্টি স্থির করে বলল, “শুনো, স্নিগ্ধ বধূপ্রিয়া, আমি তোমার কল্পনার একমাত্র পুরুষ হয়েই আছি। একটু অনুভব করো, ঠিক ছুঁতে পারবে।” খোলা আকাশের নিচে দু'জনেই দাঁড়িয়ে আছে, অথচ কেউ পাশাপাশি নেই। দূরে, বহুদূরে রয়েছে। আকাশটা ঠিকই দুজন অপরিচিত নারী-পুরুষকে দেখছে। আদতে ভাগ্য তাদের মিলিয়ে দেবে কি-না, তা অনিশ্চিত। রোঞ্জেলা আর তারকা ঋদ্বান মির্জার ভবিতব্য কি কেউই জানে না। তাকদীরে মোহাব্বত লেখা থাকলে হয়ত কখনো তাদের মিলন হতেই পারে।
"রোঞ্জেলার মতো আমিও এক উপন্যাসের নায়কের প্রেমে পড়ে আছি... পার্থক্য এইটুকুই যে গল্পে ঋদ্বান মির্জার অস্তিত্ব আছে আর আমার উপন্যাসের নায়কের বাস্তবে কোনো অস্তিত্ব নেই 🥹 তাও ভালোবাসি.... অকারণেই ভালোবাসি কেন জানি রোঞ্জেলার মধ্যে নিজেকে খুঁজে পেলাম ☺️ খুব সুন্দর হয়েছে ই-বুকটা 👌 Thank you so much Writer Api এত্তো কিউট একটা ই-বুক লেখার জন্য 🫶😍"
রোঞ্জেলার মতো আমিও এক উপন্যাসের নায়কের প্রেমে পড়ে আছি... পার্থক্য এইটুকুই যে গল্পে ঋদ্বান মির্জার অস্তিত্ব আছে আর আমার উপন্যাসের নায়কের বাস্তবে কোনো অস্তিত্ব নেই 🥹 তাও ভালোবাসি.... অকারণেই ভালোবাসি কেন জানি রোঞ্জেলার মধ্যে নিজেকে খুঁজে পেলাম ☺️ খুব সুন্দর হয়েছে ই-বুকটা 👌 Thank you so much Writer Api এত্তো কিউট একটা ই-বুক লেখার জন্য 🫶😍
Read all reviews on the Boitoi app
ফারহানা নিঝুম মানেই ভিন্ন কিছু 🥹🫰