
জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতি এবং সভ্যতার বিকাশ-বিস্তার বইয়ের উপর নির্ভর করে। মানবসভ্যতা আজ যে পর্যায়ে এসেছে, তার পেছনে বইয়ের অবদানই প্রধান। বইয়ের প্রচলন কবে এবং কিভাবে হয়েছে, তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, তবে ইতিহাস বলে, কাদামাটির ট্যাবলেট বানিয়ে তাতে লেখা হতো। প্রথম বইয়ের প্রচলন ঘটেছে মেসোপটোমিয়া, তথা ইরাকে, খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে। প্রাচীন বাগদাদে আসিরীয় সম্রাটের রাজকীয় লাইব্রেরিতে খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দির বাইশ হাজার বই পাওয়া গেছে।