

ফাতাওয়ায়ে কাসেমীয়ার প্রথম খণ্ড প্রকাশের সময়, আশরাফিয়া বুক হাউজের স্বত্বাধিকারী জনাব নজরুল ইসলাম সাহেব শ্রদ্ধেয় মুফতী সাহেবের কাছে অনুরোধ করেন, ফাতাওয়ায়ে কাসেমীয়ার দ্বিতীয় খণ্ড লিখে দুই খণ্ডে সমাপ্ত করার জন্য, যাতে জনসাধারণ ব্যাপক উপকৃত হতে পারে। অপরদিকে, ১৪৩৭-৩৮ হিজরী মোতাবেক ২০১৬-১৭ সালের শিক্ষা বর্ষের দারুল ইফতার ছাত্রবৃন্দ (যারা দেশের নামীদামী শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাওরা হাদীস সম্পন্ন করেছেন) বারবার অনুরোধ জানাচ্ছিলেন এ বছরের ফাতাওয়াসহ ফাতাওয়ায়ে কাসেমীয়াকে নতুন আঙ্গিকে সাজিয়ে দুই খণ্ডে সমাপ্ত করার জন্য। তাই প্রয়োজনীয় সংস্কার করে আমরা ফাতাওয়ায়ে কাসেমীয়াকে পাঠক সমাজের সামনে উপস্থাপন করছি। আশা করি, মুসলিম জনসাধারণের দ্বীনি রাহনুমায়ীর ক্ষেত্রে এটি যুগান্তকারী অবদান রাখবে, ইনশাআল্লাহ। সময় ও শ্রম দিয়ে গ্রন্থটি সম্পাদনার ক্ষেত্রে ১৪৩৭-৩৮ হিজরী শিক্ষা বর্ষের একদল নবীন মুফতী সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম প্রতিদান দিন।