

ব্যারিস্টার নওশের রাজবাড়ীর সন্তান। তিনি সদা হাস্যোজ্জ্বল এবং সদাচারের জন্য বন্ধুমহলে সুখ্যাতি অর্জন করেছেন। সম্প্রতি তিনি লন্ডনে পড়াশোনা শেষ করেছেন এবং একজন তরুণ ও নবীন ব্যারিস্টার। আমার সাথে তাঁর প্রথম পরিচয় হয়েছিল ২০০৪ সালের দিকে এক ছাত্রসমাবেশে। নিউক্যাসল শহরের তিনটি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছিলেন 'কমিউনিটি অব বাংলাদেশী স্টুডেন্টস'-এর উদ্যোগে।