

ইসলামের সূতিকাগার মক্কা নগরী। আমরা এই মরুনগরটিকে যতই পশ্চাৎপদ ভাবি না কেন, বস্তুত ষষ্ঠ শতাব্দিতে এটি সমকালীন বিশ্বের অন্যান্য উন্নত শহর; আলেকজান্দ্রিয়া, জেরুজালেম, রোম, গ্রিস, কন্সটান্টিনোপল ও পারস্যের চেয়ে কোনো অংশেই পিছিয়ে ছিল না। এটা ঠিক যে, এ নগর এবং তার পারিপার্শ্বিক অঞ্চল ছিল মরুময় বিরানভূমি, জনবসতি কম। জীববৈচিত্র ও আবহাওয়া এবং জীবনযাপন প্রণালী ঐসব শহর থেকে সম্পূর্ণরূপে ভিন্ন ছিল। চাষাবাদ নেই, কৃষিকাজও বলা চলে অনুপস্থিত, একমাত্র খেজুর উৎপাদন ছাড়া; জীবন ও জীবিকার একমাত্র মাধ্যম ছিল ব্যবসা ও পশুপালন।