

বর্তমানে কিছু লোক মুয়াবিয়াকে নিষ্পাপ, পবিত্র ও সুন্নীয়তের মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠিত করতে উঠেপড়ে লেগেছে। তারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের 'রাহবার' দাবি করে। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে একজন 'জলিলুল কদর' সাহাবী, খোলাফায়ে রাশেদীনের একজন, কাতেবে ওহী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত, হকের মাপকাঠি এবং প্রিয়নবীর নিকট আত্মীয়-মুমিনদের মামা হিসেবে অপপ্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করছে, যা ঈমান-ইসলাম বিধ্বংসী। তারা মুয়াবিয়ার মর্যাদা বাড়াতে গিয়ে হাদীস শরীফের অপব্যাখ্যা করে আহলে বায়তের অন্যতম মাওলা আলী রাদ্বিয়াল্লাহু আনহুর উপর মদ পানের মিথ্যা তোহমত আরোপ করেছে (নাউজুবিল্লাহ!)। এসব মুয়াবিয়া-ইয়াজিদ প্রেমিকরা মাওলা আলী রাদ্বিয়াল্লাহু আনহুর উপর মদ পানের মিথ্যাচার করে একটি পুস্তিকাও প্রকাশ করেছে এবং মুহররম মাসে "শাহাদাতে কারবালা"-র মাহফিল আয়োজন করে মায়াকান্না করে।