

সকল প্রশংসা সেই মহান সত্ত্বার, যিনি সমগ্র জগতের সর্বপ্রকার ব্যবস্থাপনাকে পরিচালনা করেন। এ পরিচালনার ক্ষেত্রে তিনি কারো মুখাপেক্ষী নন। দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর উপর, যিনি মূর্খতার আঁধারে ঢাকা সভ্যতাকে জ্ঞানের প্রদীপ জ্বেলে আলোকিত করার জন্য প্রেরিত হয়েছেন। পাশাপাশি নূর বর্ষিত হোক ঐ সকল মহামনীষীদের উপর, যারা রাসূলুল্লাহ (সা.)-এর সাথে থেকে তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়েছেন। আর জ্ঞানের আলোর প্রধান উৎস হলো মহাগ্রন্থ আল কুরআন, যেখানে মহান আল্লাহ তা'আলা মানব জাতির জন্য দুনিয়া থেকে শুরু করে আখিরাত পর্যন্ত সফল হওয়ার সকল পথ নির্দেশনা দিয়েছেন।