

সব প্রশংসা ঐ মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী, যিনি আঁধারের বুক চিরে আলো সৃষ্টি করেছেন, যিনি হৃদয়কে জ্ঞান, আত্মাকে ঈমান এবং জীবনকে উদ্দেশ্য দান করেছেন। তিনিই পরম দয়ালু, যিনি আমাদেরকে কুরআনের ছায়াতলে আশ্রয় দিয়েছেন—এক এমন গ্রন্থ, যা হেদায়েতের দীপ্তমান প্রদীপ, করুণার বারিধারা এবং সত্য-অসত্যের সুনির্দিষ্ট মানদণ্ড। তিনিই আমাদেরকে চৌদ্দ মাসুম (আ.)-এর অনুসরণের সৌভাগ্য দান করেছেন, যাঁরা কুরআনের জীবন্ত ব্যাখ্যা, ইলহামের মশাল, আর ন্যায় ও তাকওয়ার অবিচল মডেল। আমি আমার অনুবাদের কলমকে সাজিয়েছি কৃতজ্ঞতার মালা দিয়ে, যার প্রতিটি শব্দের মাঝে আছে রব্বুল আলামিনের শুকরিয়া এবং চৌদ্দ মাসুম (আ.)-এর প্রতি দরুদ ও সালাম। 'শিফাতুশ শিয়া' হলো শিয়াদের 'নৈতিক' ও 'আচরণগত' বৈশিষ্ট্য সম্পর্কিত হাদিসের একটি সংকলন, যা শেইখ সাদুক (মৃত্যু: ৩৮১ হিজরি/৯৯১-৯২ খ্রিস্টাব্দ) রচনা করেছেন।
বইটি সুন্দর।
Read all reviews on the Boitoi app