

”রেইন, শুনছেন?” নিজের নাম শুনে দাঁড়িয়ে যায় রেইন। পিছনে ফিরে তাকায়। অঙ্কনকে দেখে চোখ দুটো স্থির হয়ে যায়। আশেপাশের কোনো কিছুই যেন আর দেখছে না সে। অঙ্কন সোজা এসে রেইনকে জড়িয়ে ধরে। নিজের সাথে এমন কিছু ঘটে যাবে, সেটা কল্পনাও করেনি রেইন। চোখ বন্ধ করে রোবটের মতো দাঁড়িয়ে যায় সে। সম্পূর্ণ ঘটনা বুঝতে বেশ কিছুটা সময় লাগে তার। রেইন যখন চোখ খুলে তাকায়, তখন দেখতে পায় চারপাশের মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে। দ্রুত অঙ্কনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, “কী করছেন আপনি? চারদিকে মানুষ দেখছে তো।” অঙ্কন এদিক-ওদিক দেখে আবার রেইনের দিকে তাকায়। নিঃসঙ্কোচে বলে ওঠে, “আমি নির্লজ্জ, অশ্লীল আর অসভ্য প্রেমিক হতে চাই, রেইন।”
"মাত্র গল্পটা পড়ে শেষ করলাম। এত সুন্দর গল্প... ভাষা খুঁজে পাচ্ছি না! ভীষণ ভালো লেগেছে। লেখিকা আপুকে আমি চিনি না, এই প্রথম ওনার লেখা পড়লাম। কিন্তু ওনার লেখার হাত অসাধারণ। গল্পের প্রতিটা লাইন মন ছুঁয়ে গেছে। এমন সুন্দর আরও গল্প লেখিকার কাছ থেকে পাওয়ার জন্য অনুরোধ রইলো।"
লেখিকার লেখনী সবসময়ের মতো মার্জিত ও ভালো
Read all reviews on the Boitoi app
রেইন-অঙ্কন! এদের প্রথম পড়েছি ফেসবুকে। দ্বিতীয় বার পড়লাম ই-বুক। ছোট একটা গল্প কিন্তু অসম্ভব রকমের সুন্দর। সত্যি খুব সুন্দর একটা গল্প।🖤
মিষ্টি আদুরে একটা ছোট গল্প। অল্প সময়ে মন ভালো করতে মাঝে মাঝেই পড়া হবে এটা।🤍
মাত্র গল্পটা পড়ে শেষ করলাম। এত সুন্দর গল্প... ভাষা খুঁজে পাচ্ছি না! ভীষণ ভালো লেগেছে। লেখিকা আপুকে আমি চিনি না, এই প্রথম ওনার লেখা পড়লাম। কিন্তু ওনার লেখার হাত অসাধারণ। গল্পের প্রতিটা লাইন মন ছুঁয়ে গেছে। এমন সুন্দর আরও গল্প লেখিকার কাছ থেকে পাওয়ার জন্য অনুরোধ রইলো।
কিছু কথা বলে রাখি আগে,,,,, কাউকে না জেনে না চিনে তার লিখা পড়িনি এই পর্যন্ত,, অথচ লেখিকা আপুকে চিনি না আমি, কিন্তু এই গল্পটা পড়লাম,,, লেখার স্বাদ মন ছুঁয়ে গেলো! এই এত ছোট গল্প কিন্তু মন ছুঁয়ে যাবে ভাবতে পারিনি!আমি দ্বিতীয় রিলেটেড গল্প গুলো পড়তে কেন যেন বেশিই ভালো লাগা কাজ করে.....।। দ্বিতীয় ফাগুন হয়ে অতীত এসেছে নতুন করে! যে সদ্য প্রেম জন্মেছিল প্রথম বসন্ত হয়ে,সে প্রেম সহজেই পূর্ণতা পায়নি।কিছু বছর হয়ে গেলো তিক্ত বেদন।তাকদীরের যখন অন্য পুরুষ লিখা হলো, তখন রেইন সেই সংসারে অভ্যস্থ হয়ে গেলো!অথচ তাকদীর বোধহয় অন্য কিছু লিখা আছে, বিধবা তকমা পাওয়া রেইন আটবছর পর তার প্রথম প্রেমের মানুষকে ফিরে পেলো!!অঙ্কনের আটবছরের প্রতিক্ষার অবসান ঘটলো তবে....। ছোটগল্প, অথচ গল্পটা কেমন মনোমুগ্ধকর, মনোরম! ভালোলাগার মতো একটা গল্প।💝💝💝
আমার কাছে গল্পটা অনেক সুন্দর লেগেছে। একদম মন ছুঁয়ে গেল। আপনার গল্প আমার খুব পছন্দ।তাই যাচাই-বাছাই না করে কিনে ফেলেছি। তবে নিরাশ হয়নি। দোয়া রইল লেখিকার জন্য। এভাবে সামনে এগিয়ে যান আল্লাহর রহমতে।