

কাল রাতে এত ঘুরিয়ে ফিরিয়ে যে কথাটা বলার কথা ছিল সেটা কি আজ অফিসে বলবেন স্যার? নাকি অন্যকিছু? যদিও খেয়ার মনে হলো নিজেকে নিয়েই কিছু বলতে চান তিনি। খেয়ার সম্পর্কে কিছু নয়। তবুও একটা অজানা কৌতূহল খেয়াকে স্থির হতে দিল না। জুবিন তার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। বললেন, ‘আপনার এই কনফিডেন্স আমার দরকার ছিল। এই নিন লিস্ট। এটি নিয়ে আপাতত কাজ শুরু করুন। আর আপনার প্রেজেন্টেশন স্লাইডগুলো তৈরি করে রাখুন।
"অনেকদিন পর একটা ইবুক পড়ে মনটা শান্ত হয়ে গেছে।। আহা জুবিন এই ছেলের ভালোবাসা দেখে আমার চোখে পানি এসেছে😭।। এভাবেও ভালোবাসা যায় ইশ এমন একটা করে জুবিন যদি সব মেয়ের ভাগ্যে থাকতো"
আহ! কি যে সুন্দর
Read all reviews on the Boitoi app
সুন্দর গল্প । গল্পে কিছু জায়গায় শেষের দিকে জুবিন জোহান গুলিয়ে ফেলছেন। তরীর সাথে কয় জায়গায় জোহান নাম বদলে জুবিন আসছে ।
খুব ভাল লেগেছে গল্পটা।
আপু আপানার লেখার জন্য কি বলবো আমার কাছে এত ভালো লাগলো আমি অনেক ভার পড়ি ছি দুর্দান্ত হইছে
অনেকদিন পর একটা ইবুক পড়ে মনটা শান্ত হয়ে গেছে।। আহা জুবিন এই ছেলের ভালোবাসা দেখে আমার চোখে পানি এসেছে😭।। এভাবেও ভালোবাসা যায় ইশ এমন একটা করে জুবিন যদি সব মেয়ের ভাগ্যে থাকতো
অনেক সুন্দর ছিল। অনেক নিখুঁত ভাবে লেখা লাস্ট এ টুইস্ট গুলো ও অসাধারণ। এভাবে ও ভালোবাসা যায়।
আমি আজকে কিনলাম। আজকে শেষ করলাম। আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এতো সুন্দর গল্প হয়।প্রিমা ফারনাজ চৌধুরী বরাবরই ভীষণ ভালো লিখে। তবে খেয়ার প্রতি আমি ভীষণ বিরক্ত ছিলাম। কিন্তু জুবিন, এভাবে ও ভালোবাসা যায়। সত্যি এই বইটা স্বপ্নের মতোই সুন্দর। নামটা যথোপযুক্ত।
কিভাবে মন্তব্য করবো বুঝতে পারছিনা। গতকালই কিনেছিলাম বইটা আজকে পড়লাম।এক বসায় পড়ে শেষ করলাম। একটুর জন্যও বিরক্ত লাগেনি। প্রতিটা পর্ব পড়ে গল্পটার প্রতি আগ্রহ আরো বেড়ে যাচ্ছিলো। জুবিনের ভালোবাসাটার ধরণটা আমার কাছে অনেক ভালোলেগেছে। একটু অন্যরকম ছিলো। সত্যি এভাবেও ভালোবাসা যায়! একটু টুইস্ট, একটু অভিমান,অনেক ভালোবাসা, আর শেষে এক দুষ্টুমিতে একদম মন ভালো করা একটা গল্প। আমার ভীষণ ভালো লেগেছে। তুমি এতো সুন্দর করে কিভাবে লিখো! অনেক অনেক অনেক সুন্দর। আর এতো সুন্দর লেখা আমাদের দেওয়ার জন্য তোমাকেও অনেক অনেক অনেক ভালোবাসা 😘😘😘
অনেক সুন্দর একটা গল্প। ভিন্ন ধারার একটা গল্প
ইশ্ এত্তো সুন্দর গল্পটা 🥹।এতো আগ্রহ নিয়ে মনে হয় কোনো ইবুক আমি আগে পড়িনি।সম্পূর্ণ অন্যরকম ছিল। প্রতিটা লাইনে লাইনে টুইস্ট। মনটাই ভালো হয়ে গেলো।এত্তগুলা আদর তোমাকে।