

তনয়া কাঁদতে কাঁদতে বলল, 'আমি স্যারের জন্য কাঁদছি না। আমি কাঁদছি, স্যার চলে গেলে তার ছেলে তো আর স্কুলে আসবে না। আমিও তাকে দেখতে পারব না। আমি তখন কী করব?' তনয়া বান্ধবী মাসুমা বলল, 'সে কি রে, তনয়া? স্যারের ছেলে দিয়ে তোর কি কাজ?' তনয়া কাঁদতে কাঁদতেই বলল, 'আমি তাকে বিয়ে করব।' বান্ধবীরা অট্ট হাসিতে ফেটে পড়ল। তখন পিছন থেকে কেউ বলল, 'সত্যি বিয়ে করবে?' তনয়া পিছনে তাকিয়ে ভয়াবহ চমকে গেল। মান্নান স্যারের ছেলে আয়াত ওদের পিছনে দাঁড়িয়ে তনয়ার দিকে তাকিয়ে আছে। চোখে মুখে খানিক কঠিনতা। তনয়া এত লজ্জা পেল যে কোথায় পালাবে, ভেবে পেল না। আয়াত তনয়ার কাছে গিয়ে বলল, 'Sত্যি বিয়ে করবে আমাকে?' তনয়া বেশ ভয়ে ঢোক গিলল। আয়াত মুচকি হাসল। হাসিতে তনয়া আবার মুগ্ধ হল। ওর হাসি যেন মেঘলা আকাশে পূর্ণিমার চাঁদ। আয়াতের হাসিতে মুগ্ধ হয়ে তনয়া নিজের অজান্তেই বলে ফেলল, 'হ্যাঁ, বিয়ে করব। একশবার বিয়ে করব।' এবার আয়াত বেশ চমকে গেল।
"অনেক দিন পর আয়াত তনয়া ❤️❤️❤️।। খুব সুন্দর হয়েছে🥰 অপেক্ষা ই থাকবো নতুন কোনো উপন্যাস এর জন্য যেখানে থাকবে আয়াত তনয়ার খুনসুটি ভালোবাসা ই ভরপুর ❤️❤️❤️❤️"
অনেক দিন পর আয়াত তনয়া ❤️❤️❤️।। খুব সুন্দর হয়েছে🥰 অপেক্ষা ই থাকবো নতুন কোনো উপন্যাস এর জন্য যেখানে থাকবে আয়াত তনয়ার খুনসুটি ভালোবাসা ই ভরপুর ❤️❤️❤️❤️
Read all reviews on the Boitoi app