

প্যারেন্টিং বা সন্তান প্রতিপালন আধুনিক পরিভাষায় একটি বিজ্ঞান। এটি 'সন্তান প্রতিপালন বিজ্ঞান' হিসেবে অভিহিত করা যেতে পারে। বৈশ্বিক সমাজে শিক্ষা ও দর্শনের দূষণের ফলে বাবা-মায়ের পক্ষে তাদের সন্তানকে মানবিক বোধসম্পন্ন ও যোগ্য করে গড়ে তোলা দিন দিন কঠিন হয়ে পড়েছে। আধুনিকতার প্রভাবে এ প্রজন্মের যুবমানসে বস্তুবাদী সংকীর্ণ লক্ষ্য স্থান করে নিয়েছে, ফলে বাবা-মায়ের সাথে সম্পর্ক মেকি ও বাণিজ্যিক হয়ে উঠেছে। এখন প্যারেন্টিং নিয়ে একাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ ও গবেষণা চলছে, যা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে অভিভাবকদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।