

বর্তমান বিশ্বে প্যারেন্টিং নিয়ে নানা একাডেমিক কার্যক্রম চলছে। প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা রয়েছে এবং বহু গবেষণা, আর্টিকেল ও বই প্রকাশিত হচ্ছে। বিশ্বের প্রায় প্রতিটি সমাজে, প্রতিটি দেশে এ বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা গড়ে উঠছে। বাবা-মা ও অভিভাবকরা নিজেদের জ্ঞান ও দক্ষতা শাণিয়ে নিতে হুমড়ি খেয়ে পড়েছেন। এর কারণ হলো, বৈশ্বিক পরিবেশ ও চিন্তাভাবনা, শিক্ষা ও দর্শন নানা ব্যবস্থাপনা ও মতবাদের নামে কলুষিত হয়েছে।
