

বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ, প্রক্সিযুদ্ধ, এবং সন্ত্রাসযুদ্ধের মধ্য দিয়ে কেটেছে বিংশ শতাব্দী। একবিংশ শতাব্দীর এক চতুর্থাংশ শেষ হয়ে এসেছে, এবং বিজ্ঞান ও প্রযুক্তি গোটা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট ও সাসটেইনেবল ডেভেলপমেন্টের হিসাব-নিকেশে প্রহর ব্যস্ত রয়েছে। দখল-বিতাড়ন, সমকাম-ধর্ষণ, নিধন-লুণ্ঠন, সুনামী-কম্পন, দাবানল-প্লাবন, হনন-দূষণ, এবং পরমাণু গর্জনের ভারে মানব সভ্যতা বিপর্যস্ত। সমাজ চিন্তক জিয়াউল হক এই বইতে ভয়াল ঢেউগুলোর প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন; একুশ থেকে চল্লিশের তরুণ-তরুণীদের বইটি হাতে নিতে বলব, ইনশাআল্লাহ।