

মানবতার ইতিহাসে কারবালার যুদ্ধ একটি প্রখ্যাত হৃদয়বিদারক ঘটনা। এটি কোন সাহিত্য বা রূপকথা নয়; বরং ঐতিহাসিক সত্য, যা একাধিক ঐতিহাসিক থেকে বর্ণীত হয়েছে, যাদের মধ্যে ইয়াযিদের বাহিনীর নির্ভরযোগ্য বর্ণনাকারী 'আবু মাখনাফ' এবং 'হামিদ বিন মুসলিম' ছিলেন প্রখ্যাত। একাধিক দৃষ্টিকোণ থেকে কারবালার যুদ্ধ একটি অনন্য ইতিহাস। কারবালার ময়দানে ইমাম হুসাইন (আ.) জয়-পরাজয় এবং জীবন-মৃত্যুকে নতুনভাবে সজ্ঞায়িত করেছিলেন এবং পারস্পরিক পার্থক্য নিরূপণ করেছিলেন। তিনি এবং তাঁর সাথে থাকা ক্ষুদ্র সেই দলটি মানব প্রকৃতিকে নতুনভাবে পরিচিত করেছিলেন।