

দুটো চোখ ছাড়া চিনির কিছুই দেখা যাচ্ছে না; এত বছর পর চশমার আড়ালে থাকা চোখজোড়াও আজ অয়নের কাছে বড়ো অপরিচিত। কণ্ঠস্বরও তার মনে নেই। সব কেমন নতুন নতুন, নয়তো আবছা কিংবা পুরোই অচেনা। আনমনে অয়ন হেসে উঠলো। ভাবলো, “দূরত্ব সবকিছু ভুলিয়ে দেয়, অথচ এই চোখ, এই কণ্ঠস্বর তো কম দেখা আর কম শোনা হয়নি; দুই বছর... হ্যাঁ, পুরো দুই বছরের দেখাশোনা ছিল।” “বিয়ে করেছো?” অয়ন জেনেশুনে এই প্রশ্ন করলো কিনা, তার জানা নেই; জিভের ডগায় চলে এলো আর সেও প্রশ্নটা করে ফেললো। কিন্তু করার পর তার মনে হচ্ছে, এখনই এটা জিজ্ঞাসা করা বোধহয় উচিত হয়নি। এদিকে আচমকা এমন প্রশ্ন শুনে চিনি লজ্জা পেল; চোখজোড়া ওর নেমে গেল। মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে ‘না’ বুঝিয়ে দিলো। এরমাঝে ওয়েটার খাবার নিয়ে চলে এলো; টেবিলের উপর সাজিয়ে-গুছিয়ে দিয়ে দ্রুতপদে চলেও গেল। চিনি পর্দা বজায় রেখে খেতে লাগলো। মেয়েটার মনে জমা লজ্জার মেঘ সরে গিয়ে হুট করে কেমন যেন ভালো লাগা কাজ করলো। এর আগে ও কখনো কোনো ছেলের সাথে রেস্টুরেন্টে খেতে যায়নি, তাও আবার বাড়িতে না জানিয়ে। খেতে খেতে অয়নকে একবার দেখলো; ছেলে শব্দটা অয়নের সাথে এখন আর যায় না। এরচেয়ে পুরুষ শব্দটা বেশি মানানসই।
"এই প্রথম দিজা আপুর লেখা কোনো গল্প পরলাম। গল্পটা ছোটোর মধ্যে বেস্ট একটা গল্প ছিল। অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গল্পের প্লটগুলো। এক কথায় অসাধারণ ছিলো এই চিনির গল্পটি। ভালোবাসা নিয়ো দিজা আপু🌸🌸🌸🌸🌸"
অত্যন্ত সুন্দর ❤️🔥❤️❤️❤️❤️❤️🥰
Read all reviews on the Boitoi app
লাস্টের টুইস্টটা একেবারেই আনেক্সপেক্টেড ছিলো। এইটুকু গল্পে এত ভাবাবেগের সমাবেশ- এককাপ রং চায়ের মতই লাগলো, মিষ্টি আর রিফ্রেশিং।
এই প্রথম দিজা আপুর লেখা কোনো গল্প পরলাম। গল্পটা ছোটোর মধ্যে বেস্ট একটা গল্প ছিল। অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গল্পের প্লটগুলো। এক কথায় অসাধারণ ছিলো এই চিনির গল্পটি। ভালোবাসা নিয়ো দিজা আপু🌸🌸🌸🌸🌸
মাশাআল্লাহ,, হৃদয় ছোঁয়া চমৎকার একটি ভালবাসার গল্প,,,, ছোট হলেও ভীষণ পরিতৃপ্তি লেগেছে,, ধন্যবাদ আপনাকে
চিনির গল্পটা খুবই মিষ্টি
Good book 💯📖 personally I love it 😘😚
যদি বলেন কেমন লাগলো, তবে বলতেই হবে একটা মনমতো গল্প হয়েছে। আরেকটু বড় করলে হয়তো ভালো হতো। শেষ অংশটুকু একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। ফেইসবুক আর ইবুক মিলিয়ে আপনার গল্প এই প্রথম পড়লাম। সর্বশেষ ভালো লেগেছে। 🤗💖