

দুলফিকার এক মুহূর্ত থেমে আরিবার দিকে তাকাল এবার। মেয়েটার বুকটা হালকা উঠানামা করছে; লজ্জা আর অজানা এক উত্তেজনায় গাল পর্যন্ত লাল হয়ে উঠেছে। দুলফিকার ধীরে ধীরে ঝুঁকে এলো। আরিবার ঠোঁটের কোণে নিজের আঙুল ছুঁইয়ে ফিসফিস করে বলল, “লজ্জা পাচ্ছো কেন, প্রেমিকা? তোমাকে দেখলে আমার শ্বাস আটকে যায়। মনে হয়, তোমার মাঝেই মহাবিশ্বের সকল সুখ নিহিত আছে।” “এত ভালোবাসো কেন?” “ভালো না বেসে থাকতে পারি না, তাই। শ্বাস-প্রশ্বাস নেওয়াটা যেমন প্রয়োজনীয়, তেমনি তোমাকে ভালোবাসাটাও আমার জন্য প্রয়োজনীয়।” মুচকি হাসলো আরিবা। এই পুরুষটি তার জীবনের সকল সুখের উৎস।
"অনেক সুন্দর লিখেছো আপু 🥹। সম্পূর্ণ অন্য ধাচের গল্প ছিলো আমার খুবই ভালো লাগেছে। বইয়ের জন্য অপেক্ষায় থাকব। তাড়াতাড়ি দিও🥰।"
ভালো
Read all reviews on the Boitoi app
এতো তাড়াতাড়ি শেষ😒
অনেক সুন্দর লিখেছো আপু 🥹। সম্পূর্ণ অন্য ধাচের গল্প ছিলো আমার খুবই ভালো লাগেছে। বইয়ের জন্য অপেক্ষায় থাকব। তাড়াতাড়ি দিও🥰।
আমার দ্বিতীয় ই-বুক ভীষণ ভীষণ সুন্দর গল্পটা জীনের ভালোবাসা যে এতোটা গভীর গল্প না পড়লে বুঝতেই পারতাম না ধন্যবাদ প্রিয়া আপু আমাদের এতো সুন্দর গল্প উপহার দিবার জন্য
আপনার গল্পটা ভালো লাগলো। আশা করি পরের গল্পটা আরও সুন্দর হবে।