

“আমার কি মনে হয় ওহিভাই, আমি আর বেশিদিন বাঁচবো না”। মুখ তুলে তাকায় ওহি। “আসলে আমি শুনেছি, মানুষের সব ইচ্ছে পূর্ণ হলে সে আর বেশিদিন বাঁচে না।তাই মনে হচ্ছে আমারদিন পূরিয়ে আসছে।” বলেই হাসতে শুরু করে। ওহি বিরক্ত হয়ে বলে “তোমার ইচ্ছে এতো গরিব কেনো এতে কম ইচ্ছে কেনো তোমার? তো বলো কি পূর্ণ হলো? ” “আমার ইচ্ছে ছিলো আপনার সাথে সাইকেলে শহর ঘুরবো তা কিছুদিন আগেই হলো।ইচ্ছে ছিলো আপনার সাথে একসাথে এই ঘরে রান্না করবো। এইবার আপনি বলুন বাঁচবো কিভাবে সব যে পূর্ণের পথে।” “আর ইচ্ছে নেই?” “আছে তো আপনার সাথে বসন্তে শেষদিনটা কাটাবো। যা আমার জীবনে হবে সেরা সেরা মুহূর্ত।” রুপার গলার স্বরে বুঝা যায় তার উচ্ছাস। “ অজস্র মুহূর্ত আসে জীবনে, অথচ জীবন একটি মুহুর্ত নিয়ে কেটে যায় সুচিত্ররা।”“আপনার সঙ্গে যে সে একটি মুহুর্ত জন্য জীবন পারি দিতে পারবো ওহিভাই। আপনার সাথে একটি মুহুর্ত কাটানোর লোভ আমার এই জীবনে যাবে না"