

প্রেগন্যান্সি কিটটা হাতে নিয়ে বসে আছে পৃথুলা। স্পষ্ট দু'টি লাল দাগ দেখা যাচ্ছে। পৃথুলার চোখ দু'টি মলিন হয়ে আসছে। সঠিক ভুলের হিতাহিত জ্ঞানটুকু সে হারিয়েছে। এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত? এই বাচ্চাটাকে নিয়ে সে কোথায় যাবে? পৃথুলা পেটে হাত রাখে। এখানেই একটা ছোট্ট হৃদয় বড় হচ্ছে ক্রমশ। তবে পৃথুলা কী করবে এই বাচ্চাটার নিয়ে? প্রেয়ণকে কি একটা বার কল করা উচিত? যে মানুষটা গত এক মাসে একবারও পৃথুলার সামনে পর্যন্ত আসেনি। পৃথুলা মরে গেল কি বেঁচে আছে, এটা পর্যন্ত দেখল না। সেই মানুষটাকে জানানো উচিত। জানালে বা কতটুকু প্রভাব পড়বে তার উপর। সে ধনী মানুষ। হয়তো এত দিনে অন্য কাউকে নিজের জন্য বেছে নিয়েছে। এমনটা যদি হয়, তাহলে কী হবে? বাচ্চাটার কী হবে? এই পৃথিবীতে পৃথুলা এই বাচ্চাটার জন্য ঠিক কতটা করতে পারবে? গত কিছু দিনে নিজের পড়ালেখা থেকেও দূরে আছে সে। এই অবস্থায় সে কিভাবে বাকিটা জীবনের সিদ্ধান্ত নেবে?
প্রেয়ন ও পৃথুলা কে পড়তে অনেক ভালো লাগছে😍😍 অনেক অনেক সুন্দর গল্প 🥰🥰
Read all reviews on the Boitoi app
good
সুন্দর হয়েছে।
❤️❤️❤️❤️