

আমার আব্বার ভাষায় অর্ণব খুব ওয়েল-ম্যানারড ছেলে। কিন্তু আমি অর্ণবকে সহ্য করতে পারছি না। তার খুব ভালো কথার জবাবও রুডলি দিচ্ছি। কারণ অর্ণবের মা, মানে বকুল আন্টির সঙ্গে আমার দা-কুমড়ার সম্পর্ক। এই ভদ্রমহিলার সঙ্গে গত এক মাসে আমার দুই-তিনবার ঝগড়া হয়েছে। তার ছেলে যতই ওয়েল-ম্যানারড হোক, তাতে আমার কী যায় আসে?
"আপনার কোন লেখাটা আমার খারাপ লাগবে বলতে পারেন?গল্পটা ছোট কিন্তু এতো ভালো লেগেছে বলার মতো না। একবসায় পড়ে ফেলেছি 😍।কিন্তু পড়ে মন ভরলো না আরো পড়তে ইচ্ছে হচ্ছে😩। এটার আরেকটা পার্ট অবশ্যই আনা উচিত।"
আপনার কোন লেখাটা আমার খারাপ লাগবে বলতে পারেন?গল্পটা ছোট কিন্তু এতো ভালো লেগেছে বলার মতো না। একবসায় পড়ে ফেলেছি 😍।কিন্তু পড়ে মন ভরলো না আরো পড়তে ইচ্ছে হচ্ছে😩। এটার আরেকটা পার্ট অবশ্যই আনা উচিত।
Read all reviews on the Boitoi app
এতো আদর আদর একটা গল্প😭 প্রথমের দিকে পূর্বার উপর খুব রাগ হয়েছিল আমার যে অর্ণবের সাথে এভাবে কথা বলবে কেন আশ্চর্য! আস্তে আস্তে পূর্বা কেও ভালো লাগলো বিশেষ করে যখন অর্ণব কে এক্সপ্লেনেশন দিলো তখন...আমি এরকম মেয়ে যে কাউকে কোনো এক্সপ্লেনেশন দেই না,ভুল বুঝলে বুঝুক কিন্তু এক্সপ্লেনেশন দিলে সম্পর্ক টা ভালো হয়, ঠিক হয়ে যায়...এই জিনিসটা পূর্বার ভালো লাগলো..আর অর্ণবের কথা কী বলবো? এত ভালো একটা ছেলে..শেষে নিজের ভুল স্বীকার করে পূর্বার পায়ে চুমু খেলো যখন তখন পূর্বার সাথে সাথে আমিও গলে গেছিলাম টু বি অনেস্ট... সাচ আ স্যুইট জেসচার! এভাবে সরি বললে কেউ আর রাগ করে থাকতে পারবে? আমার তো মনে হয় না..বকুল আন্টি কে প্রথমে আমারও ঝগড়ুটে মনে হয়েছিল কিন্তু পরে মনে হলো পূর্বা আর বকুল আন্টির একটা সুন্দর বন্ডিং হবে... একটু রাগী হলেও আন্টি ফানি আছেন।আর আরেকজন যাকে ভালো লেগেছে তা হলো মুক্তা আপু..প্রত্যেকবার পূর্বা কে যেভাবে সাপোর্ট করেছে সেই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। এই ইবুক টা আমি প্রথম দিনেই কিনেছিলাম কিন্তু পড়ার কথা মনে ছিল না ।আজকে আমার ফ্রেন্ড কে সাজেস্ট করতে এসে দেখি আমার তো এটা পড়াই হয়নি..তাই পড়ে ফেললাম😘
অসাধারণ হয়েছে। তানজিলা আপুর লেখা মানেই বেস্ট। ভালোলেগেছে গল্পটা।🌸
সুন্দর গল্প!
সুন্দর। বইটা পড়ে অনুভূতি প্রকাশ করার জন্য এই একটা শব্দই যথেষ্ট।
বেশ চমৎকার গল্প।কিন্তু শেষটা আর একটু বড় হলে ভালো হতো
অনেক সুন্দর গল্পটা 😍😍
বইটি ছোট হলেও অনেক আকর্ষণীয়।আমার মল্লিকা বনে গল্পটি একবার বসে শেষ না করে উঠা যাবে না।ধন্যবাদ লেখিকাকে।বরাবরের মতোই আপনার লিখা অতুলনীয়।
আমার মল্লিকা বনে গল্পটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমি যতোই পড়ছিলাম আর মনে হচ্ছিল গল্পটা যেনো শেষ না হয় এতোটাই ভালো লাগছিল যে বলে বুঝাতে পারবো না । শুধু এতোটুকুই বলতে পারবো শুধু আমার মল্লিকা বনে কেন লেখিকা আপুর ইবুকে যতোগুলো গল্প উপন্যাস লিখেছেন সবগুলোই আমার কাছে অন্যরকম ভালো লেগেছে । তাই আমি আশা করছি আপনারা আমার মল্লিকা বনে গল্পটি পড়ুন খুব ভালো লাগবেই । লেখিকা আপুর প্রতিটা গল্প উপন্যাস আমি খুব আগ্রহ নিয়ে পড়ি এবং মূগ্ধতার সাথে শেষ করি 💖💖