

হযরতজী বলেন, গ্রন্থটি মূলত হযরত মাওলানা ইলয়াস (রহ.) এর বেশকিছু চিঠিপত্র (মোট ৬৫টি)-এর সংকলন। এর মধ্যে ৩৪টি চিঠি হযরত পাঠিয়েছিলেন কিতাবের সংকলক হযরত মাওলানা সাইয়িদ আবু হাসান আলী নদবী (রহ.)-এর কাছে, ৫টি চিঠি পাঠিয়েছিলেন মিয়াজি মুহাম্মাদ ঈসা (রহ.) এর কাছে এবং অবশিষ্ট ২০টি চিঠি বিভিন্ন সাথীবর্গের কাছে প্রেরণ করেছেন। (কিতাবের ভূমিকা দ্রষ্টব্য) 'আমি এই তাহরীকের মাধ্যমে প্রত্যেক জায়গায় উলামায়ে কেরাম ও বুযুর্গানে দীন এবং দুনিয়াদারদের মাঝে পারস্পরিক বন্ধন, মিল-মহব্বত ও সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টি করতে চাই। (মালফুযাত; মালফুয নং ১০২) হযরতজী মাওলানা ইলিয়াস (রহ.) বলেন, 'তাবলীগী কাজের একটি উসূল হলো, স্বাধীনভাবে নিজের মনমতো না চলা; বরং নিজেকে ঐ সমস্ত বুযুর্গের পরামর্শ অনুযায়ী পরিচালনা করা যাদের উপর দীনী বিষয়ে আমাদের পূর্ববর্তী আকাবির হযরতগণ আস্থা রেখে গেছেন এবং আল্লাহ তা'আলার সঙ্গে যাদের খাস সম্পর্কের ব্যাপারটি পরিজ্ঞাত ও সর্বস্বীকৃত।'