

আলহামদুলিল্লাহ! আরববিশ্বের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ড. আয়েয আল কারনীর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ "وجاءت سكرة الموت بالحق" এর ঝরঝরে বাংলা অনুবাদ এখন আপনাদের হাতে। তার "لاتحزن" তথা "হতাশ হবেন না" বইটির মাধ্যমে তিনি বাংলার ঘরে ঘরে একজন পরিচিত মুখ। আলোচ্য কিতাবটি তিনি এত দরদের সাথে লিখেছেন যে, আখেরাত প্রত্যাশী প্রতিটি ব্যক্তির অন্তরে এটি ভীষণভাবে নাড়া দেবে। দুনিয়ার মোহে ডুবে থাকা গাফেলদের অন্তরে এটি গভীরভাবে দাগ কাটবে এবং ভাবুকদের চোখে এটি অশ্রুর বন্যা বইয়ে দেবে। এই কিতাবে তিনি ১৫টি শিরোনামের মাধ্যমে মৃত্যু থেকে জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার অবস্থাগুলিকে কুরআন এবং হাদীসের বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে এমন ভাবগাম্ভীর্যের সাথে ফুটিয়ে তুলেছেন যে, কোন পাঠকই চোখের পানি ধরে রাখতে পারবেন না।