

আল্লাহ তাআলা নারী ও পুরুষকে কিছু পৃথক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। দুনিয়াবী ক্ষেত্রেও তাদের জন্য আলাদা বিধি-বিধান রয়েছে, তেমনি শরীআতের ক্ষেত্রেও কিছু ভিন্ন ভিন্ন হুকুম-আহকাম বিদ্যমান। সৃষ্টিগতভাবে বিশেষ হেকমতের কারণে মহিলাদের হায়েয ও নেফাসের ধারা চালু করা হয়েছে, যার ফলে তাদের নামায, রোযা এবং হজের বিধানে কিছু পার্থক্য দেখা যায়। বিশেষ দিনগুলিতে তাদের নামায মাফ করা হয়েছে, রোযা কাজা করতে বলা হয়েছে এবং হজের ব্যাপারে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়গুলি জটিল হয়ে পড়লে মা-বোনেরা পেরেশান হয়ে যান এবং নামায কাজা করে ফেলেন, তাই মহিলাদের বিশেষ দিনের মাসআলা ভালোভাবে জানা জরুরি।