

"পুষ্প” পুষ্প একটু নড়ে ওঠে। তিতাসের এলোমেলো চুলের ভাঁজের চোখের দৃষ্টি দেখে সে ঈষৎ থেমে বলে, “হুম।” “এভাবেই থেকে যেও।” পুষ্পর হাত অবশ হয়ে এলো। চায়ের কাপটা শক্ত করে ধরে বলল, “আমার মতো বেগুণীকে তুমি রেখে দিলে, আমার থাকতে আপত্তি নেই।” তিতাস চোখ নামিয়ে বন্ধ চোখে সশব্দে হাসে। এবার পুষ্প তাকিয়ে থাকে অপলক। তার অন্তর্দেশে আজও ঘটলো ‘ফল ইন লাভ’। তিতাস বেশ কিছুক্ষণ হাসলো পুষ্পর বেগুণী উপমা শুনে। “বিশ্বাস করো, ওই বেগুণী ছাড়া ইফতার করতে পারি না, আর তুমি বেগুণী ছাড়া জীবন চালাতে পারি না।”
Valo hoyeche
Read all reviews on the Boitoi app