

আমার পড়াশোনা করতে ভালো লাগে না, স্যার। মামাকে কতবার বলেছি, আমাকে বিয়ে দাও। ইনফ্যাক্ট, আমি মামার সামনে ‘আমি আঠারো পেরিয়ে গেছি, ও মামা গো, আঠারো পেরিয়ে গেছি’ এই গানটা গেয়েছি। আবার ‘আমার বিয়ের বয়স হয়ে গেছে, পড়ার বয়স নাই’ এটাও গেয়েছি, তবুও মামা আমার বিয়ে দিচ্ছেন না। আপনি একটু মামাকে আমার বিয়ের কথাটা বলে দিবেন? আমার দৃঢ় বিশ্বাস, আপনি বললে মামা এই সপ্তাহের মধ্যেই আমার বিয়ে দিবেন। তবে হ্যাঁ, মামাকে বলে দিবেন, আমি আপনার মতো কোনো লেকচারার টেকচারার বিয়ে করব না। আমি বিয়ে করব ব্যাকবেঞ্চারকে, যে প্রতি ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টে ৩৩ পেয়ে পাস করেছে। ‘এসব লেইম চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। পড়াশোনায় মনোযোগী হও। এখন তোমার ক্যারিয়ার…..!’ ‘কিসের পড়াশোনা? কিসের ক্যারিয়ার? বিয়ের পর আমি ইউটিউব দেখে চৌরাস্তায় বসে চিতই পিঠা, শুঁটকি ভর্তা বানাব। আর গো'লা'মের পুত সেগুলো বিক্রি করবে। ব্যাস, লাইফ সেটেল।’
"তোমার ইবুক বের হবে আর আমি পড়বো না?অসম্ভব।তোমার প্রত্যেকটি জুটি আমার কাছে অসাধারণ লাগে।মনে দাগ কেটে রাখার মত।তোমার জন্য অনেক অনেক শুভকামনা নুজু ।অনেক দূর এগিয়ে যাও।ভালোবাসা রইলো অফুরন্ত সেই সাথে অনেক অনেক দোয়া।"
অনেক অনেক সুন্দর হয়েছে
Read all reviews on the Boitoi app
তোমার ইবুক বের হবে আর আমি পড়বো না?অসম্ভব।তোমার প্রত্যেকটি জুটি আমার কাছে অসাধারণ লাগে।মনে দাগ কেটে রাখার মত।তোমার জন্য অনেক অনেক শুভকামনা নুজু ।অনেক দূর এগিয়ে যাও।ভালোবাসা রইলো অফুরন্ত সেই সাথে অনেক অনেক দোয়া।
লেখিকার প্রায় সবগুলো লেখা আমি পড়েছি,ওনার লেখার ধরণ ও প্রকাশ ভঙ্গি সতন্ত্র এবং খুবই হৃদয় স্পর্শী চম্বুকের মতো আকর্ষণ করে। দো'আ রইলো অনেক অনেক দো'আ,আগামীর পথচলা হোক আপনার আকাশ ছোঁয়া সেটা বিজয়ের এবং সম্মানের।❤️❤️❤️