

“আমরা একই স্কুলে পড়তাম। আমি যখন ক্লাস সিক্সে, তখন আপনি এসএসসি দিয়েছিলেন। আমার কথা আপনার মনে নেই? আরে, ঐ যে একটা মেয়ে আপনার কাছে ডিবেট শিখতে আসতো, আমিই সে।” “স্রোতস্বিনী!” স্রোত দ্রুত মাথা ঝাঁকিয়ে বলল, “হ্যাঁ, হ্যাঁ!” আইজান হেসে বলল, “আরে পিচ্চি, তুমি!” স্রোত মুখ ফুলিয়ে বলল, “আমি মোটেই পিচ্চি না।” “তখনও এভাবেই গাল ফোলাতে।” কথাটা বলে উচ্চস্বরে হেসে ফেলল আইজান। স্রোতও হেসে ফেলল।