

ঘরের মূল নিয়ন্ত্রণ যার হাতে, যার হাতে থাকে আগামী দিনের বংশধরদের দীক্ষা ও শিক্ষার ভার, সেই মাকেই আগে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনিই গড়ে তুলবেন সেই প্রজন্ম, যে প্রজন্ম নিজেদের আচার-আচরণ, কথা ও কাজ-কর্মের মাধ্যমে একদিন বিশ্বকে ইসলামের সুমহান আদর্শ জানিয়ে দেবে। এটা দ্রুত হওয়া প্রয়োজন। ইতোমধ্যে ইসলাম বিশ্বে সবচেয়ে আলোচিত ও সমালোচিত একটি দর্শনে পরিণত হয়েছে। গবেষকরা গবেষণা করে দেখেছেন, যে সভ্যতায় জন্মহার কমতে কমতে পরিবার প্রতি ২.১১ এ এসে ঠেকে, সে সভ্যতা ক্রমেই বিলুপ্তির পথে হারিয়ে যেতে থাকে।