

গত ৩১ আগস্ট, ২০১৮ এক্সিডেন্ট করে আমার বাম উরুর হাড় ভেঙে তিন টুকরো হয়ে যায়। যার কারণে ৮/৯ মাস যাবৎ বিছানায় শোয়া-বসা অবস্থায় ছিলাম। এ সময়ে কিছু লেখালেখি করার চেষ্টা করি। ওই সময়ের লেখা-লেখির একটি অংশ এ বইটি। যদিও বইটির নাম দিয়েছি যুবক-যুবতির পরিবর্তনের গল্প। তবে সর্বস্তরের পাঠকের জন্য উপকারী হবে বলে আশা রাখি। পাঠক যদি গল্পগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আমাদের এ শ্রম সার্থক বলে মনে করব।