
"তোমাকে করিলাম নিজের হৃদয় দান, অদৃশ্য শপথে জড়াইল এই মন। দুঃখ-সুখের ভাগিদার হয়ে থাকতে চাই সারাটা জীবন।" প্রতিটি চরিত্রের জীবনে ভালোবাসার গল্পটা শুরু হয় ভিন্নভাবে, ভিন্ন রূপে। তবে সুরটা বুঝি সব গল্পে একই থাকে। ভালোবাসার মানুষকে ঘিরেই যেন থাকে প্রেমিক পুরুষের সকল ভাবনা। বিস্তর হৃদয় জুড়েই থাকে প্রিয় মানুষটির আনাগোনা। তখন জীবনসঙ্গিনীর এক ফোঁটা চোখের জলও বুঝি প্রেমিক পুরুষটির হৃদয়ে আঁচড় কেটে যায়। সঙ্গিনীর দুঃখে ব্যথিত হয় মন। ক্ষত সৃষ্টি হয় মনের গহীন কোনো স্থানে। আবার মানুষটির ঠোঁটের কোণের মৃদু হাসিও বুঝি হৃদয়ে ভালো লাগার দোলা দিয়ে যায়। রাগ, অভিমান ভুলিয়ে দেয় এক নিমিষেই। ভালোবাসা বুঝি এমনই হয়। হাজার রাগ, অভিমান, অভিযোগ ঠেলেও প্রিয় মানুষটার দ্বারেই মিলে সকল সুখ। যখন এই তিন জোড়া মানুষকে ভালোবাসার হাওয়া ছুঁয়ে যায়, তাদের গল্পটা শুরু হয় সেখান থেকেই। তাদের গল্পটা সাধারণ। ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর পদ্ধতিও অত্যন্ত সাধারণ। ঠিক যেমন এক যুগলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে রাগের পরে প্রিয় মানুষটির চোখের কোণে জল মুছে কপালে উষ্ণ ছোঁয়ার মাধ্যমে। তেমনই অন্য যুগলের দুষ্টু মিষ্টি প্রেমময় আলাপে মেতে থাকে তাদের জীবন। অথবা দিনশেষে প্রিয় মানুষটির নিবিড় আলিঙ্গনের উষ্ণতার মাধ্যমে সুখ খুঁজে নেয় অন্য এক যুগল। তিন জোড়ার জীবনের গল্প ভিন্ন হলেও, অনুভূতির প্রগাঢ়তা একই। তাদের জীবনের গল্প পাল্টেছে। হৃদয়ে ভালোবাসার মানুষের আগমনে মনের কুঠুরিতে বন্দী করে রাখা প্রেম পায়রাগুলো উড়তে শিখেছে। দিনশেষে সকল ঝড়-ঝঞ্জাট, রাগ-অভিমান কাটিয়ে তাদের একটা মিষ্টি প্রেমময় গল্প হয়েছে। এই তিন জোড়ার গল্পটা দেখে বলাই যায়- "যেই তোমার হাওয়া আমাকে ছুঁলো, উড়ে গেলো মন পায়রাগুলো।"
"একদম অস্থির একটা প্লটের গল্প। এতো চমৎকার স্টোরি যেমনটা ফেসবুক এ পড়ে পেয়েছিলাম, ঠিক তেমনি এখানের বর্ধিতাংশেও। একটুও ফ্লো হারায়নি। আমি গুছিয়ে লিখতে জানলে অবশ্যই একটা রিভিউ দিতাম। যাই হোক, কিছু লেখিকার লেখা থাকে যাদের লেখা পড়ে কখনোই হতাশ হওয়া যায় না, এই লেখিকার লেখনীতেও আমি সেরকম টা ফিল করি। কখনো ফ্লাপ না পড়েই কিনে ফেলি এবং কখনোই নিরাশ হই নি। পার্থ-তরী বাচ্চাদের ব্যপার টা এতো মিষ্টি ছিলো🥺🥺, লোভী মন ওদের কে নিয়ে একটা উপন্যাস চাইছে। আর তুর্য -পৃথা তো আমার ইমোশন ভাই☺️☺️, আর সবথেকে এডাল্ট এন্ড আদুরে কাপল হচ্ছে শোভন মধুমিতা। ভাই এরা এত্তো সুইট......।।"
Face book e oder first golpo ta pore khub valo legechilo. E- book er golpo ta o khub khub valo laglo. Sundor hoyeche.
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে
একদম অস্থির একটা প্লটের গল্প। এতো চমৎকার স্টোরি যেমনটা ফেসবুক এ পড়ে পেয়েছিলাম, ঠিক তেমনি এখানের বর্ধিতাংশেও। একটুও ফ্লো হারায়নি। আমি গুছিয়ে লিখতে জানলে অবশ্যই একটা রিভিউ দিতাম। যাই হোক, কিছু লেখিকার লেখা থাকে যাদের লেখা পড়ে কখনোই হতাশ হওয়া যায় না, এই লেখিকার লেখনীতেও আমি সেরকম টা ফিল করি। কখনো ফ্লাপ না পড়েই কিনে ফেলি এবং কখনোই নিরাশ হই নি। পার্থ-তরী বাচ্চাদের ব্যপার টা এতো মিষ্টি ছিলো🥺🥺, লোভী মন ওদের কে নিয়ে একটা উপন্যাস চাইছে। আর তুর্য -পৃথা তো আমার ইমোশন ভাই☺️☺️, আর সবথেকে এডাল্ট এন্ড আদুরে কাপল হচ্ছে শোভন মধুমিতা। ভাই এরা এত্তো সুইট......।।
নাফিসা তাবাসসুম খান তোমার এই গল্পটা এতো সুন্দর যে কোথাও কোন একটা লাইন গ্যাপ দিয়ে পড়বো এমন কিছু অবশিষ্ট ফাঁক নেই। যেই তোমার হাওয়া আমাকে ছুলো থেকে উড়ে গেলো মন পায়রা গুলো এতো টার্নিং পয়েন্টের গল্প এটা। আগে ভাবতাম পার্থ তরীর জীবনে প্রসুণের বিচরণ কেমন ছিল। এই সময়টায় তরী কি করতো। সবকিছু এই একটি গল্পের মধ্যে বিশ্লেষণ করে দিলে। এদের নিয়ে যতবার লিখবে ততবার আমি পড়বো। খুব সুন্দর হয়েছে।
আজকে পড়া শেষ করলাম!! ইশ এতো সুন্দর কেন? গল্পটা ফেসবুকে দুইদিন আগে শেষ করে ভাবছিলাম লেখিকা যদি এটার আরেকটা পার্ট কিংবা ইবুক আনতো। তখনো জানতাম না যে আসলেই এটার ইবুক আছে। কাল রাতে জানার পর আর ১ সেকেন্ড দেরি না করেই কিনে ফেলেছি৷ And Worth It ❤️❤️ এই গল্পের বড় ছয়টা পায়রা যেমন খুব সুন্দর ছিল তেমনি ছোট্ট ছয়টা হামিংবার্ড ও কিউট ছিল। ❤️ ধন্যবাদ এতো সুন্দর গল্পটা লেখার জন্য❤️
অবশেষে অনেক অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আমার অনেক পছন্দের গল্পটার প্রিয় চরিত্রদের আবারও পড়ে শেষ করলাম। মনটা খুব ভালো লাগায় পরিপূর্ণ লাগছে। তরী - পার্থ, শোভন - মধুমিতা, পৃথা- তূর্য এই তিনটা জুটিকে যতই পড়ি না কেনো,আমার মন তাও এদের পড়তে মন চাইবে। সবচেয়ে বেশি ভালো লেগেছে সবার বাচ্চাদের মুহূর্তগুলো, বিশেষ করে পার্থ - তরীর সন্তানদের নিয়ে সুখের সংসার দেখার বড্ড ইচ্ছা ছিল। ইচ্ছাটা পূরণ হলো আমার। আমার অনেকবেশিই ভালো লেগেছে ইবুকটা পড়ে। প্রত্যেকবারের মতো এবারও তোমার লেখা গল্প পড়ে আমি তৃপ্ত। তোমার অনেক অনেক ভালোবাসা রইলো আপু।❤️🥀
দুটো পার্ট পড়ে শেষ করলাম তবুও এদেরকে পড়ার তৃষ্ণা মিটে নাহ! বরাবরের মতোই ভীষণ চমৎকার হয়ছে। লেখিকার পড়া আমার ১ম এবং প্রিয় গল্পই হচ্ছে "যেই তোমার হাওয়া আমাকে ছুঁলো" আমি বলে বুঝাতে পারবো নাহ তরী আর পার্থর জুটিটা আমার কতোটা প্রিয়। ১১তারিখ থেকে আমার ফাইনাল পরীক্ষা আর বিকাশেও টাকা ছিলো না। কিন্তু এদেরকে পড়ার লোভ সামলানোটা দুষ্কর ছিলো। টাকা টুকায়ে ই-বুক কিনে পরীক্ষার পড়া বাদ দিয়ে রাত ২টা অবধি পড়ে শেষ করে তবেই শান্তি পাইছি। লেখিকাকে অনেক ধন্যবাদ আবারও গল্পটা পড়ার সুযোগ করে দেয়ায়। এবং অনুরোধ করবো সামনে যেনো আরও এদের পড়তে পারি🥰
বহুদিন বাদে ভীষন পছন্দের জুটি কে পেয়ে মন ভরে গেলো,আর সত্যিই মন ভরিয়ে দিয়েছে নাফিসা, দারুন উপস্থাপনা