

সকল প্রশংসা আকাশ-যমীনের স্রষ্টা মহান আল্লাহর জন্য, যিনি জীবন-মরণের একমাত্র মালিক। সৎকর্মশীলদের পুরস্কৃত করার এবং সীমালঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার জন্য তিনি সমস্ত মাখলুকের উপর মৃত্যু ও পুনরুত্থান অবধারিত করেছেন। সৎকর্মশীলদের আল্লাহ তাঁর দরবারে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত করবেন এবং গুনাহগারদের জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার আদেশ দেবেন। মহান পবিত্র সত্ত্বা, যিনি জান্নাতুল ফিরদাউসকে মু'মিনদের জন্য আপ্যায়ন হিসেবে নির্ধারণ করেছেন এবং সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নামকে আবাসস্থল হিসেবে তৈরি করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ (সা.), তাঁর বংশধর এবং তাঁর সৎকর্মশীল সহচরদের উপর।