

মাত্র কয়েক দিনের ভার্চুয়াল আলাপেই এক অচেনা ব্যক্তিত্বের প্রেমে পড়েছিল শ্রাবণী। কয়েক মাসের ব্যবধানে গভীরভাবে ভালোবেসে ফেলেছিল সেই মানুষটাকে। চেহারা না দেখে, তার ব্যাপারে কিচ্ছুটি না জেনে—অন্ধের মতো বিশ্বাস করেছিল তাকে। তাকে নিজের করে পাওয়ার আশায়—নির্দ্বিধায় গিয়েছিল পুরো পরিবারের বিরুদ্ধে। ছেড়েছিল নিজের আপন নীড়, জন্মস্থান। পাড়ি জমিয়েছিল এক অচেনা শহরে। সেই অচেনা প্রিয় পুরুষটির শহরে। স্টেশনের প্ল্যাটফর্মে বসে অপেক্ষার প্রহর গুনছিল তার নিতে আসার। এক ঘণ্টা, দু'ঘণ্টা, তিন ঘণ্টা—এভাবেই পেরিয়ে গিয়েছিল অর্ধেক রাত। তবুও মিলছিল না তার দেখা। তাও যেন অপেক্ষা করতে বিন্দুমাত্র ক্লান্তি নেই শ্রাবনীর। সন্ধ্যা গড়িয়ে রাতের মধ্যাহ্ন প্রহর তখন। তখনও শ্রাবণীর মনে দৃঢ় বিশ্বাস—সে আসবে, ওকে নিতে অবশ্যই আসবে! পরিশেষে এলোও! তবে শ্রাবণীর সেই কাঙ্ক্ষিত পুরুষটি নয়, বরং তার পক্ষ থেকে এলো একজন বার্তাবাহক। জীবনের সবচেয়ে তিক্ত বার্তাটি বয়ে নিয়ে এসেছিল সেই বার্তাবাহক। এমন বার্তা—যা মুহূর্তেই ভেঙেচুরে গুঁড়িয়ে দিয়েছিল শ্রাবণী নামক মেয়েটিকে। সংসার বাঁধা তো দূর, তার বেঁচে থাকাটাই নিমেষে অর্থহীন করে দিয়েছিল। ভিতর থেকে একেবারে মেরে ফেলেছিল মেয়েটিকে। ওকে এমন অবস্থানে এনে দাঁড় করিয়ে দিয়েছিল যেখান থেকে—না ছিল সামনে এগোনোর পথ, আর না ছিল পেছানোর জায়গা। সেই মুহূর্তে দাঁড়িয়ে শ্রাবণীর কাছে শুধু একটা রাস্তাই খোলা ছিল—তা হল মৃত্যু। সবকিছু হারানো নিঃস্ব শ্রাবণী বেছে নিয়েছিল সেই একমাত্র রাস্তাটিই। যন্ত্রণার তাপদাহ থেকে নিজেকে বাঁচাতে মরতে চেয়েছিল সে। প্ল্যাটফর্মের বেঞ্চ ছেড়ে একটু একটু করে ধাবিত হচ্ছিল মৃত্যুর পথে। রেললাইন থেকে তখন টর্নেডোর গতিতে ছুটে আসছিল এক দ্রুতগামী ট্রেন। সেই ট্রেনের সামনেই নিজের ক্লান্ত-পরিশ্রান্ত দেহখানাকে শূন্যে এলিয়ে দিয়েছিল শ্রাবণী। অবসান ঘটাতে চেয়েছিল ওর সমস্ত অপেক্ষা, আক্ষেপ আর যন্ত্রণার। তারপর? কি হয়েছিল তারপর? শ্রাবণী কি সত্যিই পেরেছিল নিজের অপেক্ষা, আক্ষেপ আর যন্ত্রণার অবসান ঘটাতে? জীবনের কাছে হেরে যাওয়া মেয়েটার জীবন-জ্যোতি কি সেদিনই নিভে গিয়েছিল? কি হয়েছিল ওর কাঙ্ক্ষিত সেই প্রিয় মানুষটির সাথে—যে কিনা দিনের পর দিন স্বপ্ন দেখিয়েছিল ওকে? একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিল! কি বার্তাই বা নিয়েছিল সেই বার্তাবাহক—যা স্বপ্নে বিভোর থাকা প্রাণোচ্ছ্বল প্রাণটার বেঁচে থাকা এক নিমিষেই নস্যাৎ করে দিয়েছিল? জানতে হলে পড়ুন………
সত্যি বলছি গল্পটা অনুযায়ী দামটা এর সাথে একবারেই যায় না। এত সুন্দর একটি গল্প অথচ দাম এত কম কিভাবে সম্ভব। মন ভরে নি মনে হয়েছিল আরো বড় দরকার ছিল প্রয়োজনে আপু একটু বড় দিতে দামটা না হয় একটু বাড়িয়ে দিতে।
Read all reviews on the Boitoi app
চমৎকার লিখেছেন আপু ♥️♥️♥️
Onek sundor hoiche
অনেক সুন্দর হয়েছে। অভিধা আভ্রনীয়া তূর্ণ আপু ভালোবাসা রইলো। আরো এগিয়ে যাও।