

“তারপরও কথা থাকে; বৃষ্টি হয়ে গেলে পর ভিজে ঠাণ্ডা বাতাসের মাটি- মাখা গন্ধের মতো আবছায়া মেঘ মেঘ কথা; কে জানে তা কথা কিংবা কেঁপে ওঠা রঙিন স্তব্ধতা....”
"বইটির নাম দেখেই বা শুনেই অনেকে হয়তো ভাববেন এটি পুরোপুরি একটি মায়ের ছেলের কল্পকাহিনী। আদৌতে তা নয়। এটি আসলে এক একটি পারিবারিক আবহের প্রতিচ্ছবির গল্প। যেখানে মা-বাবা, মুরুব্বিরা তাদের সিদ্ধান্তকে বাচ্চাদের উপর একপ্রকার চাপিয়ে দেন আর তারা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সমঝোতা করতে করতে ক্লান্ত সিক্ত হয়ে পড়ে তাই লেখিকা খুব সুন্দরভাবে নিজস্ব লেখনিতে ফুটিয়ে তুলেছেন আবার সেই গুরুজনেরাই একসময় নিজেদের ভুলকেও শোধরে নিয়েছেন। একজন মায়ের তার সন্তানের জন্য যেমন নিজস্ব পছন্দ প্রাধান্য পেয়েছে তেমনি বাবাও তার সন্তানের সিদ্ধান্তকে সম্মান করে তার পাশে দাঁড়ানো মাশা-আল্লাহ,অসাধারণ হয়েছে। সবাইকে বইটি পড়ার অনুরোধ করবো কারণ একটি একটি সম্পর্ক যেভাবে ফাটল ধরতে ধরতে আবার তা অপরিসীম ভালোবাসায় কিভাবে জড়িয়ে যায় তা একমাত্র বইটি পড়লে অনুধাবন করতে পারবেন।"
এটা মাম্মা'স বয়ের সাথের মাম্মারও গল্প। মাম্মা'স বয় থেকে পাপা'স বয় হবার গল্প। হাবা গাবা জাবার গল্প।
Read all reviews on the Boitoi app
বইটির নাম দেখেই বা শুনেই অনেকে হয়তো ভাববেন এটি পুরোপুরি একটি মায়ের ছেলের কল্পকাহিনী। আদৌতে তা নয়। এটি আসলে এক একটি পারিবারিক আবহের প্রতিচ্ছবির গল্প। যেখানে মা-বাবা, মুরুব্বিরা তাদের সিদ্ধান্তকে বাচ্চাদের উপর একপ্রকার চাপিয়ে দেন আর তারা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সমঝোতা করতে করতে ক্লান্ত সিক্ত হয়ে পড়ে তাই লেখিকা খুব সুন্দরভাবে নিজস্ব লেখনিতে ফুটিয়ে তুলেছেন আবার সেই গুরুজনেরাই একসময় নিজেদের ভুলকেও শোধরে নিয়েছেন। একজন মায়ের তার সন্তানের জন্য যেমন নিজস্ব পছন্দ প্রাধান্য পেয়েছে তেমনি বাবাও তার সন্তানের সিদ্ধান্তকে সম্মান করে তার পাশে দাঁড়ানো মাশা-আল্লাহ,অসাধারণ হয়েছে। সবাইকে বইটি পড়ার অনুরোধ করবো কারণ একটি একটি সম্পর্ক যেভাবে ফাটল ধরতে ধরতে আবার তা অপরিসীম ভালোবাসায় কিভাবে জড়িয়ে যায় তা একমাত্র বইটি পড়লে অনুধাবন করতে পারবেন।
একদম সাদামাটা ভাবে মনের কথা বলা। কি যে সুন্দর লেখা। বরাবরের মতো সুন্দর। একবসায় পড়ে উঠলাম।
আরোপিত প্রেমগুলো সুন্দর হয়ে ওঠে মায়ায় মুড়ে গিয়ে যদিও কিছু না হওয়া শূন্যতা থেকে যায় হয়তো। আবার না পাওয়া প্রেম গুলো ভালোবাসায় জুড়ে থাকে অগাধ সম্মানে, অথচ মনে হাহাকারের ঘর তুলে। আর পরিণত প্রেমগুলো অদৃশ্য ভাবে জীবনের সাথে জড়িয়ে যায় যার সৌন্দর্য মনে প্রাণে চিরস্থায়ী দলিল হয়ে যায়। তবে এই সবটাই কিন্তু পরিবারের ভীতের উপর দাঁড়িয়ে। কার কান্না, কার ব্যথা কার সুখ, কার ভালো থাকার অস্তিত্ব কোথায় তা জানা না জানা সম্পর্কের প্রাচীর তুলে। বাস্তবে মুকিম-তারিন বাবা মা যেমন আছে তেমন নুরুল-নুরজাহান বাবা মা ও তো আছে। যেমন মারুফ আছে হাজারো তেমনই সেজানের সংখ্যাও কম নয়। জীবনে প্রতিনিয়ত ঘটা খুবই সাধারণ একটা বাস্তবতা এতো সুন্দর কাল্পনিক প্লটে এতো মিষ্টি আবেশে তুলে ধরা হয়েছে যে যার রেশ ফুরাবে না। পরিবারের প্রতিটি সদস্যের এই ই-বুক পড়ে এটা জানা উচিত সম্পর্ককে কিভাবে পড়তে হবে, কিভাবে বুঝতে হবে।অসাধারণ পাঠ্য অনুভূতি, শুরু করলে শেষ না হওয়া অবধি থামা সম্ভব না।
এক কথায় অসাধারণ আর মিস্টি একটা বই। অনলাইনে সেজান শবনমের দুস্টু মিস্টি কাহিনি পড়ে যতটা না মজা লাগছিলো তার চেয়ে দ্বি গুন ভালো লেগেছে ই বুকে পড়ে। ঠিক তেমনি বাবা মা নুরুল নুরজাহান এর মাঝেও লুকিয়ে আছে ভালবাসা আর ভালোলাগার এক কাহিনী। গল্পের প্রতিটা চরিত্র আলাদা আলাদা ভাবে এসেছে তাদের নিজস্ব স্বকীয়তা নিয়ে। শেষ পর্যন্ত না পড়া অব্ধি উঠাই যাবে না। মাম্মাস বয়,,,শেষে কি হলো তা জানতে অবশ্যই ই বুক কিনতে হবে,,,বিশ্বাস বইটা পড়তে সবারই ভালো লাগবে।
মিষ্টি একটা অনুভূতিতে মনটা ভরে গেল। সব ভালোবাসা পূর্ণতা পেতে হবে এমন কোন কথা নেই। আবার কিছু ভালোবাসা সকল বাধা পেরিয়ে ঠিকই তার পরিণতি খুঁজে নেয়। এই গল্প শুধু একটি প্রেমের গল্প নয়, অনেকগুলো ভালোবাসার গল্প পেয়ে যাবেন পাঠক। শুরু করলে, শেষ না করা পর্যন্ত মুক্তি নেই। সেজান আর শবনম অনেকদিন মনে রয়ে যাবে। অনেক ধন্যবাদ একুবিবি ❤️, ডিসেম্বরের শীতকে ভালোবাসার উষ্ণতায় ভরে দেবার জন্য।
বাস্তবতায় মোড়ানো কাল্পনিক কাহিনী !!!! অসাধারণ সুন্দর হয়েছে । প্রতিটি চরিত্র সুন্দর ভাবে ফুটে উঠেছে ।একের জুটির ভালোবাসা তার প্রকাশ আলাদা ।খুব আকর্ষণীয় আর একটা ই-বুক ♥️♥️♥️♥️
মা শা আল্লাহ্! অসম্ভব সুন্দর হয়েছে, কিছু সুন্দর আছে না অসহ্য সুন্দর.. ঠিক তেমন। এত্তোওওও ভালো লাগলো। বরাবরের মতই আকর্ষণীয়। অনলাইনে এত্তো কাহিনী ছিলই না,প্রথম লাইন থেকেই নতুনত্ব... কিছু বললেই স্পয়লারের ভয়।। ★বাস্তবতার মিশেলে কাল্পনিক কাহিনী, চরিত্র রাও এতো সুন্দর করে ফুটে উঠেছে। অনেক সময় সন্তানেরা বড় বা বুঝদার না হয়েও তাঁদের ভাগ্য নির্ধারিত হয়ে যায় বড়দের দ্বারা। কিন্তু তাই বলে কি সেখানে ভালোবাসা জন্মায় না? ভালোবাসার প্রকারভেদ দম্পতি ভেদে, পরিবার ভেদে ভিন্ন রূপ ধারণ করেছে।এতো সুন্দর ব্যাখ্যা করেছেন লেখিকা আপু,আমি অভিভূত হয়েছি, থমকে গিয়েছি। আর সন্তান তো বাবা মায়েরই ছায়া বহন করে,তাই না? সাহস হয়ে যদি পরিবার পাশে থাকে ঢাল হয়ে,আর কি লাগে...! কোনো সমস্যাই আর সমস্যা লাগে না। স্বার্থপরতা যখন তৃতীয় ব্যক্তি হয়ে আসে, তখন সম্পর্কের মূল্যায়ন ভিন্ন পথে প্রবাহিত হয়... এই চরম বাস্তবতা গুলো অদ্ভুত সুন্দর করে সামনে তুলে ধরেছেন। অবিশ্বাস্য কম মুল্যে এতো সুন্দর একটি ই-বুক, আবার কিনা আমাদের ফিঙে পাখিদের উৎসর্গ করা... অনেক ভালোবাসা আপু ❤️ এমন সুন্দর কাহিনী আরও পড়তে চাই।
মাশা-আল্লাহ! বরাবরের মতো এই ই-বুক প্রকাশ একটি অনিন্দ্য সুন্দর উপন্যাস। আমাদের একুবিবিকে ভালোবাসা অবিরাম 💙🤍💙❤️
একদেখাতেই প্রেম হলেই কেনো বিয়ে করতে হাজারবার চিন্তা করতে হবে।মা বাবা গুলো সন্তানদের কেনো বুঝে না।কেউ মুখ ফুটে বলার কারণে পেয়ে যায় নিজের ভালোবাসা কেউ না বলতে পারার কারণে হারিয়ে ফেলে মনের কুঠরীতে যত্ন করে রাখা এক সুপ্ত ফুলের অনুভূতি। টক ঝাল মিষ্টি একটি উপন্যাস এই মাম্মাস বয়।নামের সাথে কাহিনী পুরো উল্টো।যারা নাম দেখে পড়তে চাইবে না আফসোস করবে fr