

বড় আপার স্বামী যেদিন আমাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেছিল সেদিন আমি সবার আগে মাকে কথাটা বলেছিলাম। মা কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, 'এ কথা আর কাউকে বলো না। তোমার বোনের সংসার ভেঙে যাবে।' আমি নির্বাক হয়ে মায়ের দিকে চেয়ে ছিলাম। ভাবলাম বড় আপাকে বলি, কিন্তু বড় আপাকে বলার পর তিনি উল্টা আমাকে দোষ দিয়ে বললেন, 'তোর চাল চলনই ভালো না, সে কারণেই তোর দুলাভাইয়ের মাথা ঠিক ছিল না।' বাবা তখন দেশের বাড়ি ছিলেন না। তিনি সেনাবাহিনীর লোক। ভাবলাম বাবাকে বলবো, কিন্তু মা আমায় বলতে দিলেন না। সেদিনই গভীর রাতে মা আমাকে ঘুম থেকে উঠিয়ে হাতে তিনটা ওষুধ দিয়ে বললেন, 'এগুলো খেয়ে নে।' সকাল থেকে এত কেঁদেছি যে আমার আর কথা বলার মত শক্তি ছিল না। তারপরও বেশ কৌতুহলী হয়ে আমি জিজ্ঞেস করলাম, 'এগুলো কিসের ওষুধ মা?' 'ইমার্জেন্সি পিল, আর ব্যথার ওষুধ সাথে একটা গ্যাস্টিকের ওষুধ।' 'কেন?' 'যদি তোর পেটে বাচ্চা এসে যায়!'
ছোট্ট একটা বই,তারমধ্যে আবার ৪টা ছোটো ছোটো গল্প। বলতে গেলে প্রতিটা গল্পের মূল বিষয় হচ্ছে চাইন্ড এবিউজ,ধর্ষণ আর আমাদের সমাজ ব্যবস্থার কুলশিত একটি দিক। গল্পগুলো শিক্ষণীয়, ছোট্টর মধ্যে ভালো লেগেছে। কিন্তু সম্পাদনায় ঘাটতি ছিলো বেশ। "আমার মেয়ে রিনি" গল্পটিতে নাম পুরুষ আর উত্তম পুরুষ মিলে গোজামিল হয়ে গেছে। বাকিগুলোতে এমন ভুল না থাকলেও আরেকটু পলিশ করার প্রয়োজন ছিলো।
Read all reviews on the Boitoi app