

উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ মহানবির জীবন সংগ্রামের একান্ত সহচর। তিনি ভালোবাসা, সংগ্রাম, আত্মত্যাগ এবং দুনিয়ার জীবনকে তুচ্ছ করার একটি রোমাঞ্চকর জীবনকাহিনি রচনা করেছেন। জাহিলিয়াতের যুগে বংশমর্যাদা, ব্যবসা-বাণিজ্য, অর্থসম্পদ এবং উত্তম আখলাকে তিনি সবচেয়ে প্রভাবশালী ছিলেন; কিন্তু মহান চরিত্রের অধিকারী নবীজির কাছে নিজের সবকিছু সঁপে দিয়েছেন। ফলে, তাঁর প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে সালাম, জিবরিলের পক্ষ থেকে সালাম এবং কিয়ামত পর্যন্ত আগত মুসলিম উম্মাহর পক্ষ থেকে সালাম প্রেরিত হয়েছে। এই বইটি গল্পভাষ্যের ব্যতিক্রমী শৈলীতে রচিত, যা আপনাকে আনন্দিত করবে এবং নতুন পৃথিবী গড়ার সংগ্রামে আত্মত্যাগে প্রত্যয়ী করে তুলবে।