

আমাদের আলোচ্য কিতাব "শরহে মিআতে আমেল" হচ্ছে গিয়ে অন্য একটি কিতাবের শরাহ বা ব্যাখ্যাগ্রন্থ, যা এর নাম থেকেই বোঝা যাচ্ছে। এই কিতাবের মূলভাষ্যের প্রকৃত নাম হচ্ছে "আল আওয়ামিলুল মিআহ" (العوامل المائة), যা ইমাম জুরজানী রহ. (মৃত্যু-৪৭১/৪৭৪ হিজরী) লিখেছেন। ইমাম যাহাবী রহ. সিয়ারু আলামিন নুবালায় ইমাম জুরজানী রহ. এর জীবনীতে উল্লেখ করেছেন যে, এই "العوامل المائة" মূল মতনটি পৃথকভাবে "দারুল মিনহাজ" জেদ্দা থেকে প্রকাশিত ও মুদ্রিত হয়েছে। আমাদের মাঝে প্রচলিত "শরহে মিআতে আমেল" এর হিন্দুস্থানী নুসখায় মতনের অংশটিকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তা সঠিকভাবে রক্ষা করা হয়নি। আমরা এই মূল মতনের বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে দুঃখজনক বাস্তবতার সম্মুখীন হয়েছি, যেখানে তালিবে ইলমদের মধ্যে স্পষ্ট কোন ধারণাই নেই।