
একটা পুরনো ঘটনা দিয়ে শুরু করা যাক। ছেলেবেলা থেকেই আমি বইয়ের পোকা, আর এই নেশা ধরিয়েছিলেন আমার বাবা। প্রতি বছর জন্মদিনে তিনি একটি করে বই আমাকে উপহার দিতেন এবং খুব অল্প বয়সে লাইব্রেরির সদস্যও করে দিয়েছিলেন। সারা বছর সেখান থেকে বই এনে পড়তাম এবং বাবার কাছে বিভিন্ন বিদেশি সাহিত্যের গল্প শুনতাম। তার মধ্যে মনে আছে, বাবা বারবার করে শোনাতেন জুল ভার্নের ‘টোয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সি’, লুই ওয়ালেসের ‘বেন হুর’, এবং রবার্ট লুই স্টিভেনসনের ‘ড. জেকিল অ্যান্ড মি. হাইড’।