

নেছার উদ্দিন স্ত্রী মর্মান্তিক মৃত্যুর পরে দুই যুগ ধরে নিশিপুরের নির্জন বাড়িতে নিজেকে একঘরে করে রেখেছিলেন। তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনীদেরকেও দূরে সরিয়ে রাখতেন। কাউকে এই কঠিন নিঃসঙ্গতার কারণ না জানিয়েই একদিন মৃত্যুর ওপারে পাড়ি জমালেন। অতঃপর, এক বর্ষণমুখর দিনে স্ত্রী মিরাকে সাথে নিয়ে দাদা নেছার উদ্দিনের ভিটেবাড়িতে হাজির হলেন শাহেদ। পুরনো এই বাড়ির চারপাশ ঘিরে রেখেছে এক প্রাচীন বন, যেখানে শতবর্ষী নারী মন্দিরা এবং গাঁয়ের চোর মতি বাস করেন।