

আচ্ছা! ছোট গল্প কেমন হয়? কখনো এক লাইনের ছোট একটা নিঃশ্বাস, কখনো কয়েক প্যারার গভীর নীরবতা। এগুলোও ঠিক তেমন। এখানে বড় কোনো চমক নেই। রুদ্ধশ্বাস নিস্তব্ধতা নেই। শুধু চুপচাপ মনে বসে থাকতে চাওয়ার আকুলতা আছে। হারিয়ে যাওয়া কথা আছে। না বলা ভালোবাসা আছে। রাত জেগে থাকা নিঃসঙ্গ মানুষ, দিনের আলোয় লুকানো ক্লান্তি আছে। একেকটা গল্প খুব দ্রুত শেষ হবে, তবে তার রেশ থেকে যাবে অনেকক্ষণ। মনের কোণে ছোট্ট একটা জায়গায়। জায়গাটা ভালোবাসা! প্রশান্তির!
"আপনার লেখার ভাষা সহজ, সাবলীল এবং হৃদয়স্পর্শী। ছোট পরিসরের গল্প হলেও প্রতিটি গল্প পাঠককে কিছুক্ষণ থামিয়ে ভাবতে বাধ্য করে। মানুষের জীবনের ছোট ছোট ঘটনা, অব্যক্ত অনুভূতি এবং বাস্তবতার সূক্ষ্ম দিকগুলো সংক্ষিপ্ত অথচ প্রভাবশালী ভাষায় তুলে ধরেছেন।"
আপনার লেখার ভাষা সহজ, সাবলীল এবং হৃদয়স্পর্শী। ছোট পরিসরের গল্প হলেও প্রতিটি গল্প পাঠককে কিছুক্ষণ থামিয়ে ভাবতে বাধ্য করে। মানুষের জীবনের ছোট ছোট ঘটনা, অব্যক্ত অনুভূতি এবং বাস্তবতার সূক্ষ্ম দিকগুলো সংক্ষিপ্ত অথচ প্রভাবশালী ভাষায় তুলে ধরেছেন।
Read all reviews on the Boitoi app
মানাল আপুর লেখা ফেসবুকের বিভিন্ন গ্রুপে পড়া হয়েছে । খুব ঝরঝরে লিখেন । এই বইটা খুব সুন্দর । এত গুলো গল্প । রাস্তা ঘাট এ চলতে ফিরতে পড়ে নিয়েছি । অনেক ভালো লেগেছে ।
আমি অনেকবছর ধরে ফারহানা কবীর মালানের গল্প পড়ি গল্পগুলো অনেক সুন্দর।। আপনারা যারা গল্প পছন্দ করেন লেখিকার পেজে আরো অনেক গল্প দেওয়া আছে সবাই পড়তে পারেন।।
মানুষের জীবনের সাধারণ ঘটনাই দক্ষতার সাথে তুলে ধরেছেন। মনে দাগ কাটার মতো গল্প।
একটা কিনে অন্য গল্প পাচ্ছি। ভালো লাগলো না।