

দাম্পত্য—কেবল এক ছাদের নিচে বসবাস করা দু'টো মানুষের মনস্তত্ত্বে গড়া একখণ্ড নীড় নয়। দাম্পত্য শুধুমাত্র কিছু বিধান আর দায়িত্ব কর্তব্যের মহরা নয়। দাম্পত্য হলো বিয়ে পরবর্তী জীবনের অন্তহীন নদী, যার সীমা বিস্তৃত। যেখানে কখনো সুখ–দুঃখের ঢেউ এসে আছড়ে পড়ে অবিরত, সমানতালে। বলতে গেলে, দাম্পত্য এক মহাকাব্যের মতো, যেখানে প্রতিটি মানুষ চরিত্র, প্রতিটি সম্পর্ক কাহিনি, প্রতিটি দিনের ঘটনা কবিতা। ঝড় আসবে, রোদ্দুরও থাকবে, তবু ভাঙা-গড়ার খেলায় সংসার বেঁচে থাকে একটুকরো আস্থার উপর—“আমরা আছি একসাথে। এখানে রয়েছি তুমি, আমি আর দুই কাপ অপরাজিতা ফুলের চা।”
"লেখিকার লেখার যাদুতে বিমোহিত, মুগ্ধ হয়ে এক বসায় পড়ে ফেললাম পুরো গল্পটা।জাওয়াদ এর প্রতিটা লাইন এতো শান্ত অথচ ধারালো আর আদর আদর লাগলো।মন,প্রাণ যেনো জুড়িএ গেলো।এই লেখিকার কোন লেখা পড়ে আমি এই পর্যন্ত কখনো এক বিন্দু পরিমাণও হতাশ হই নাই। এতো বাস্তবের মতো লিখেন মনে হয় যেন চোখের সামনে ঘটনাগুলো ঘটছে।প্রাথম খণ্ড অনেক আগেই পড়েছিলাম। দ্বিতীয় খণ্ড যে আসবে এটা আমি আসলেই ভাবি নাই।সত্যিই আমার পয়সা উসুল। ধন্যবাদ লেখিকা।"
ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
বেশ ভালো লাগলো।
লেখিকার লেখার যাদুতে বিমোহিত, মুগ্ধ হয়ে এক বসায় পড়ে ফেললাম পুরো গল্পটা।জাওয়াদ এর প্রতিটা লাইন এতো শান্ত অথচ ধারালো আর আদর আদর লাগলো।মন,প্রাণ যেনো জুড়িএ গেলো।এই লেখিকার কোন লেখা পড়ে আমি এই পর্যন্ত কখনো এক বিন্দু পরিমাণও হতাশ হই নাই। এতো বাস্তবের মতো লিখেন মনে হয় যেন চোখের সামনে ঘটনাগুলো ঘটছে।প্রাথম খণ্ড অনেক আগেই পড়েছিলাম। দ্বিতীয় খণ্ড যে আসবে এটা আমি আসলেই ভাবি নাই।সত্যিই আমার পয়সা উসুল। ধন্যবাদ লেখিকা।
ইতি আপুর লেখা মানেই অসাধারণ। অসম্ভব সুন্দর একটা গল্প।
বই ২ টা খুব ই সুন্দর। অনেক সুন্দর করে সম্পর্ক গুলো তুলে ধরেছেন। বাস্তব আসলে এরকম ই। জায়ান এর চরিত্র টা সমাজ এ খুব প্রয়োজন।। কি সুন্দর করে ভালোবাসলো তার বউকে🥰🥰🥰
এই গল্পটা এত সুন্দর যা বলার বাহিরে। কিন্তু গল্পের সাথে একজনকে খুব বেশি মেলাতে পারলাম আর সেটা হলো জাওয়াদ...!!! বাস্তব জীবনে একজন জাওয়াদ পেয়েছি যে এরকম যত্ন,ভালোবাসা,খেয়াল সব কিছু রাখে। গল্পটা পড়তে পড়তে জাওয়াদ আর তার ভিতর খুব মিল ছিলো 😭 এটা পড়ার পর মনে হলো সব মেয়ের জীবনে খারাপ পুরুষ আসে না... কারো কারো জীবনে এমন জাওয়াদ থাকে। যে খুব বেশিই যত্ন করে ✨ তোমাকে এত গুলা ভালোবাসা ইতিপু এত সুন্দর আর এত ভালোবাসা দিয়ে এই গল্পটা লেখার জন্য ✨
"জাওয়াদ নাসিম",একজন স্বপ্ন পুরুষ। একজন পরিপূর্ণ জীবনসঙ্গী, এমন একটা মানুষ যাকে আমি রোজ পাঁচ ওয়াক্ত নামাজে চাই। আমিও স্বপ্ন দেখি এমন একটা মানুষ আমার জীবনসঙ্গী হবে যে চূড়ান্তভাবে আমার প্রতি বিশ্বস্ত হবে। অকারণেই আমার মাঝে আটকে যাবে। কোন বাহ্যিক কারণ ছাড়াই আমার প্রতি তার দরদ চক্রবৃদ্ধি হারে বাড়বে। যেমনটা হয়েছে জাওয়াদ নাসিম এর ওয়াযীফা হকের বেলায়। স্বচ্ছ এবং ব্যাক্তিত্ত্ব সম্পন্ন পুরুষ, যে জানে মা, ভাই, বোন এর সাথে বউয়ের সম্পর্ক ব্যালেন্স করতে। তাদের প্রতিটি সম্পর্কের লিমিট বজায় রাখতে। সর্বোপরি সম্পর্কে জুড়ে থাকা প্রতিটি মানুষকে তাদের পাওনা অনুযায়ী সম্মান এবং যত্নে রাখতে। আজকাল দেখি খুব আলফা মেলের চর্চা হয়। আমি আসলে সেটা তেমন বুঝিনা, ব্যাকডেটেড কিনা, কিন্তু সত্যি বলছি, জাওয়াদ নাসিমকে পড়ার পরে আমার মনে হয়েছে এর থেকে ভালো আলফা মেল আর হয়না। কখনো না,কখনোই না।
ইতি আপুর গল্প মানেই সেরা সব সময়ের মতো খুব ভালো লিখেছেন
মাশাআল্লাহ অসাধারণ।
প্রথম খণ্ড পড়ার পর একটা আক্ষেপ থেকে গিয়েছিল ওদের পূর্ণাঙ্গ সংসার জীবন না দেখতে পাওয়ায়। এটা পড়ে সেই আক্ষেপ পুরোদমে ঘুচে গিয়েছে। ইতির গল্পের পুরুষ চরিত্রগুলো পড়লে মনে হয় ইসস..এমন একজন যদি আমার জীবনেও থাকত! জাওয়াদের মতো স্বামী প্রতিটি মেয়ে ডিজার্ভ করে সত্যিই। একজন ছেলে হিসেবে, ভাই হিসেবে, স্বামী হিসেবে সবদিকে দিয়ে একদম পারফেক্ট ও। প্রতিটা সম্পর্ককে ও যেভাবে ব্যালেন্স করেছে সেটা সত্যিই প্রশংসনীয় ছিল। বউয়ের যেমন অসম্মান হতে দেয়নি তেমনি পরিবারের অন্য সদস্যেরও সম্মান রক্ষা করেছে। সে দাদীকে, মা কে বুঝ দেওয়া হোক কিংবা বউকে সংসারের মারপ্যাঁচ বোঝানো হোক সবকিছু কত সুন্দরভাবে সামলে নিয়েছে। এমন একজন পুরুষই চায় মূলত মেয়েরা স্বামী হিসেবে। যার কাছে নিজের কষ্টগুলো উজাড় করে দিতে পারবে, একটু আহ্লাদ একটু ঢং করার সুযোগ পাবে। যে এসবে বিরক্ত হবে না বরং লাই দিবে। জাওয়াদ একদম সেরকম সুপুরুষ। ওয়াযীফার কষ্টগুলো, আক্ষেপগুলো ধৈর্য সহকারে শুনে ওকে আহ্লাদ করার সুযোগ দিয়ে, জীবনের না পাওয়া অধ্যায়গুলোকে ভুলে গিয়ে নতুনভাবে যা যা পাচ্ছে সেগুলোকে আঁকড়ে ধরে বাঁচার মানে শেখানোর জন্য জাওয়াদ সারাজীবন ওয়াযীফার সাথে থাকুক। ওয়াযীফার নির্ভরতার জায়গা হয়ে, একমাত্র আশ্রয়স্থল হয়ে পাশে থাকুক আজীবন।